Thursday, June 18, 2026

‘পথশ্রী’ চতুর্থ পর্যায়ে গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা তৈরির সিদ্ধান্ত

Date:

Share post:

লোকসভা ভোট মিটতেই ‘পথশ্রী’ প্রকল্পের চতুর্থ পর্যায়ে রাজ্যের গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরাসরি মুখ্যমন্ত্রী’র হেল্পলাইনে জমা পড়া আবেদনের ভিত্তিতে এই রাস্তাগুলি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, ওই হেল্পলাইনে ৪০ হাজার গ্রামীণ রাস্তার আবেদন জমা পড়ে। তার মধ্যে ২৫ হাজার আবেদন মঞ্জুর হয়েছে।গ্রামীণ রাস্তা তৈরি এবং ক্ষতিগ্রস্ত রাস্তা সারাতে বেশ কয়েক বছর আগে ‘পথশ্রী’ প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার।

‘পথশ্রী’ প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত রাজ্যের ২২ জেলায় ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। ‘পথশ্রী’ ৩ প্রকল্পের আওতায় ৩৪৭৫.৪১ কোটি টাকা ব্যয়ে ১১ হাজার ৮৮৫ কিলোমিটার রাস্তা তৈরির কাজ অনুমোদিত হয়েছে। এই কাজ অনেকটা এগিয়েও গিয়েছে। তবে লোকসভা নির্বাচনের কারণে সব জায়গায় রাস্তা তৈরির কাজ শেষ করা যায়নি, সেখানে দ্রুত কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে । প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, গ্রামের মানুষের মূল অভিযোগই রাস্তার দুরবস্থা নিয়ে। দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস বা সড়ক যোজনার মতো প্রকল্পের বরাদ্দ। ফলে লোকসভা ভোটের পরে ফের একবার গ্রামীণ পরিকাঠামোর উপর জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি সূত্রের দাবি, প্রকল্পের ৪০০০ কোটি টাকার পুরোটাই ব্যয় হবে রাজ্যের কোষাগার থেকে।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...