Monday, April 6, 2026

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, মে-র বদলে এপ্রিল থেকেই বর্ধিত DA: জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মীচারীদের জন্য সুখবর। মে নয়, এপ্রিল মাস থেকেই তাঁদের ৪ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা বা DA দেওয়া হবে। মঙ্গলবার, অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়। আগে জানানো হয়েছিল, মে মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তাঁরা।বর্ধিত DA-র দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। বিষয়টি নিয়ে মামলা হয়। ২০২৩-এর ডিসেম্বরেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি বছরের রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করা হয়েছিল। ১ মার্চ সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ঘোষণা করেন, ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে মোট ১৪ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। নবান্ন সূত্রের খবর, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সরকারের ২ হাজার ৪০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। উপকৃত হবেন রাজ্যের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী।

এদিন বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দফতর। মে মাসের পরিবর্তে এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই বর্ধিত ডিএ পাবেন তাঁরা। লোকসভা ভোটের প্রচারেই মমতা বলেন, ‘‘আমি আলোচনা করে ঠিক করলাম, ১ মে থেকে নয়, ১ এপ্রিল থেকে টাকাটা দেব। ১ মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন, তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন।’’ এবার সেই প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী।





Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...