Monday, April 6, 2026

গত দু’সপ্তাহে পেঁয়াজের দাম ৩০ থেকে ৫০ শতাংশ বাড়ল!

Date:

Share post:

ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। তথ্য বলছে, গত দু’সপ্তাহে পেঁয়াজের দাম ৩০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। পেঁয়াজের ফলন দেরিতে হওয়ার কারণে এবং ইদের আগে বিপুল চাহিদার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরই পাশাপাশি, অনেক ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে রাখার কারণেও বৃদ্ধি পাচ্ছে এই নিত্যপ্রয়োজনীয় সব্জির দাম। জানা গিয়েছে, নাসিকের লাসলগাঁও বাজারে গত ২৫ মে এক কেজি পেঁয়াজের দাম ছিল ১৭ টাকা। কিন্তু সোমবার তা বেড়ে হয়েছে ২৬ টাকা। অন্য দিকে, ইতিমধ্যেই মহারাষ্ট্রের অনেক পাইকারি বাজারে শীর্ষ মানের পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ টাকা ছাড়িয়ে গিয়েছে। ওয়াকিবহালমহলের মত,চাহিদা এবং জোগানের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই পেঁয়াজের দাম বেড়েছে।
মহারাষ্ট্রের নাসিকের একজন পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছেন, সারা দেশেই এ বছর মহারাষ্ট্রের পেঁয়াজের চাহিদা বেশি রয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ রফতানি করা হচ্ছে। ‘হর্টিকালচার প্রোডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি অজিত শাহ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রফতানি শুল্ক প্রত্যাহার করতে পারে। এই অনুমানের উপর ভিত্তি করে, দাম বাড়ার আশায় পেঁয়াজ মজুত করে রাখা হচ্ছে। আর সেই কারণেই পেঁয়াজের দাম বাড়ছে।

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...