Sunday, June 7, 2026

অরুণাচলে চিনের দখল ‘মেনে নিল’ ভারত! তিব্বত দিয়ে ‘প্রতিশোধের’ চেষ্টা

Date:

Share post:

শুধুমাত্র জাতীয় নয়, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলেছিল ভারতের অরুণাচলের (Arnachal Pradesh) বিস্তীর্ণ এলাকায় চিনের (China) দখলদারি। এই এলাকা নিজেদের দাবি করে ৩০টি জায়গার নাম মানচিত্রে বদলে ফেলেছিল চিন। বিদেশ মন্ত্রকের তরফ থেকে চিনের নামবদলের দাবি উড়িয়ে দেওয়া হলেও আদতে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। নির্বাচনের আগে বিষয়টি নিয়ে আর তেমন উচ্চবাচ্যই করা হয়নি। নির্বাচনের পরে সরকার গঠনের পর এবার চিনের অধিগ্রহণ নিয়ে নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক (External Affairs Ministry)। তবে অরুণাচল পুণরুদ্ধার না করে তিব্বত দিয়ে চিনকে উত্তর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। সমস্যা জর্জরিত তিব্বতের (Tibet) আকাশে নতুন মেঘের ছায়ার আশঙ্কা।

দুই প্রতিবেশীর মধ্যে সমস্যাবহুল অরুণাচলে বারবার থাবা বসিয়েছে চিন। ঠিক সেরকমই ২০২৪-এর শুরুতে চিনের বিদেশমন্ত্রকের নতুন মুখপাত্র নিয়োগের পরই ১১টি বসতি এলাকা, ১২টি পার্বত্য অঞ্চল, ৪টি নদী, একটি হ্রদ, একটি পার্বত্য পথ ও একখণ্ড জমিকে চিনের অধিকৃত বলে ঘোষণা করা হয়। বদলে দেওয়া হয় ৩০টি এলাকার নাম। যদিও চিনের নাম বদলের কথা প্রথমে অস্বীকার করলেও পরে চিনের নামকরণ না মানার দাবি জানায় ভারতের বিদেশমন্ত্রক।

কিন্তু এলাকাগুলি আদৌ ভারতের দখলে রয়েছে কিনা তা নিয়ে কোনও তথ্য পেশ হয়নি মন্ত্রকের তরফে। নতুন সরকারের বিদেশমন্ত্রী হিসাবে আরও একবার সুব্রহ্মণিয়ম জয়শঙ্কর (S Jaishankar) শপথ নেওয়ার পর ফের সেই চিনে দখলদারির ইস্যুই প্রথমে এসেছে। সেক্ষেত্রে এবার তিব্বতের যে এলাকা চিন দখল করেছে সেখানে হাত বাড়াতে চলেছে ভারত। মন্ত্রক সূত্রে খবর এলএসি (Line of Actual Control) বরাবর তিব্বতের চিন অধিকৃত ৩০টি এলাকার নতুন নামকরণ করবে ভারত। এলাকাগুলি মূলত দক্ষিণ তিব্বতের। মানচিত্রে সেই নাম তোলা হবে।

কখনও নামকরণ নিয়ে বাগবিতণ্ডা। কখনও এলএসি-তে দুই দেশের সেনাদের হাতাহাতি। ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ককে এভাবেই বরাবর হালকাভাবে নিয়েছে মোদি সরকার। বাস্তবে দুই দেশের সীমান্তের একাধিক এলাকা ক্রমশ চিনের দখলে চলে গিয়েছে, যার হিসাবও পেশ করতে অক্ষম কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। অন্যদিকে রাজনীতিকদের মতে, তিব্বত এমনিতেই চিনের সঙ্গে সমস্যায় জর্জরিত একটি দেশ। সেখানে নতুন করে ভারতের ‘অনুপ্রবেশ’ হলে শান্তিপূর্ণ সমাধান আরও কঠিন হয়ে পড়বে।

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...