Sunday, June 7, 2026

উপ নির্বাচন ঘোষণা হতেই বাগদায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

Date:

Share post:

উপ নির্বাচন ঘোষণা হতেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বাগদাতে বিজেপি নেতা দুলাল বর ও হারাধন হালদারের বিরুদ্ধে পড়ল পোস্টার । উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা হয়েছে সোমবার । আগামী ১০ জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন। মঙ্গলবার সকালে বাগদার জেয়ালা মোড়ে যাত্রী প্রতীক্ষালয়ের মধ্যে লক্ষ্য করা যায় দুলাল বর ও হারাধন হালদারের নামে পোস্টার পড়েছে । সেই পোস্টারে লেখা রয়েছে বাগদা বিধানসভায় তৃণমূলের দালাল দুলাল বরকে আমরা চাইনা এবং বাগদা বিধানসভায় সুদখোর হারাধন হালদারকে আমরা চাইনা, প্রচারে -ভারতীয় জনতা পার্টি ।

এই বিষয়ে দুলাল বর কোনও মন্তব্য করতে চাননি। যদিও হারাধন হালদার জানিয়েছেন, আমি একজন বিজেপির কর্মী। এবার ভোটেও শান্তনু ঠাকুরের হয়ে প্রচার করেছি । আমি এখনও টিকিটের জন্য আবেদন করিনি । যারা রাতের অন্ধকারে পোস্টার মেরেছে, তারা আমার শুভাকাঙ্ক্ষী। এটা বিরোধীদের চক্রান্ত । যেহেতু বাগদা বিজেপির শক্ত ঘাঁটি, তাই নিজেদের মধ্যে অন্তর্কলহ বাধানোর জন্যই এই চেষ্টা করেছে তারা । বিরোধীদের চক্রান্ত প্রসঙ্গে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার শাহ জানিয়েছেন, এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। এই বিষয়ে আমাদের কিছু বলার নেই ।

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...