Friday, June 26, 2026

হাসিনার ছয়মাসের কারাদণ্ড! মামলার সঙ্গে যুক্তদের হুমকির অভিযোগ

Date:

Share post:

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crimes Tribunal) আদালত অবমাননার মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ডের (imprisonment) নির্দেশ দিল। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার (interim government) প্রতিষ্ঠা হওয়ার পরে বহু মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তার মধ্যে প্রথম কোনও মামলায় সাজা ঘোষণা করল বাংলাদেশের আদালত।

সোশ্যাল মিডিয়ায় একটি কণ্ঠস্বর ছড়িয়ে পড়ে। যেখানে শোনা যায় – ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি – এমন কথা বলতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের (International Crimes Tribunal) প্রধান সরকারি আইনজীবী তাজুল ইসলাম এই বক্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার (Contempt of Court) মামলা দায়ের করেন।

সেই মামলায় বুধবার শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেন, সেই অডিও এআই দিয়ে তৈরি নয়। সেই শুনানির প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের বক্তব্যে ভীতি ও আতঙ্ক ছড়ানো হচ্ছে। মূলত বিভিন্ন মামলার বাদী, সাক্ষী, তদন্তকারী কর্মকর্তাদের খুনের হুমকি দেওয়া হয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে। তাতে কার্যত বিচারপ্রক্রিয়াকে পক্ষপাতদুষ্ট করে তোলা হচ্ছে।

আরও পড়ুন: তিন মাসেই ৭৬৭ কৃষকের আত্মহত্যা মহারাষ্ট্রে! আর্থিক সাহায্য অস্বীকার ২০০ পরিবারকে

এই পর্যবেক্ষণের পরই হাসিনার বিনা শ্রমে ছয় মাসের কারাদণ্ডের (imprisonment) ঘোষণা করা হয়। যেদিন তিনি আত্মসমর্পণ করবেন সেদিন থেকে শাস্তি শুরু হবে বলে জানান বিচারপতি। সেই সঙ্গে আরেক অভিযুক্ত গাইবান্ধার শাকিল বুলবুলের বিনা শ্রম দুইমাসের কারাদণ্ড ঘোষণা করা হয়।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...