Saturday, April 4, 2026

কোচবিহারে বিজেপির ভাঙন অব্যাহত, ফের বিজেপির পঞ্চায়েত তৃণমূলের দখলে

Date:

Share post:

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহারে হারতে হয়েছে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর জেলার একমাত্র লোকসভায় হারের পর থেকেই কোচবিহারে গেরুয়া শিবির কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। দলে দলে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক লেগেছে। প্রধান, উপ-প্রধান সহ একের পর সদস্য পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করছেন। রাতারাতি গেরুয়া পঞ্চায়েতে হয়ে যাচ্ছে সবুজ।

সেই তালিকায় নয়া সংযোজন ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি।কোচবিহার উত্তর বিধানসভার ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে আজ, বুধবার ৩ জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ফলে এখানে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১২। আর বিজেপিতে থাকল ১১ জন।

অন্যদিকে, মাথাভাঙাতেও এদিন তৃণমূলে যোগ দিলেন বিজেপির ২জন পঞ্চায়েত সদস্য। মাথাভাঙা-২ ব্লকের বড়শৌলমারি গ্রামপঞ্চায়েত এলাকার দু’জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন। আজ, বুধবার কোচবিহারে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছেন তাঁরা। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ধারাবাহিকভাবে দলবদলের ঘটনা চলছে মাথাভাঙা-২ ব্লকে।

এর আগে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের ৭ জন সদস্যের মধ্যে প্রধান সহ ৫ জন যোগ দেন তৃণমূলে।।দিনহাটায় একই দিনে বিজেপির ৩ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এসেছে।

ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পর ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫ বিজেপি সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাদের তৃণমূলে যোগদান করান দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পঞ্চায়েত ভোটে ১২ সদস্যের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭টি আসন দখল করে বিজেপি। তৃণমূল ৫টি আসনে জয়ী হয়।

দলবদলের ফলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০। ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দেন।

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...