Saturday, April 4, 2026

দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে এবার থেকে দু’বার হবে পড়ুয়া ভর্তি, জানাল ইউজিসি

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সুখবর। এবার থেকে বছরে দু’বার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা। এমনটাই জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিটি অর্থাৎ ইউজিসি। UGC প্রধান জগদীশ কুমার জানিয়েছেন, বিদেশের মতো বছরে দু’বার ভর্তির সুযোগ পাওয়া যাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে। এরফলে বেশ সুবিধা পাবে পড়ুয়ারা।

ইউজিসি জানিয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে জুলাই-আগস্ট ও জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে হবে ভর্তির প্রক্রিয়া। এর ফলে অনেক শিক্ষার্থী উপকৃত হবে। যেমন- বোর্ডের ফলাফল ঘোষণা, স্বাস্থ্যগত সমস্যা বা ব্যক্তিগত কারণে জুলাই-আগস্ট সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, তারা পরবর্তী সেশনে ভর্তি  হতে পারে। এরফলে কারুর বছর নষ্ট হবে না।

এই প্রসঙ্গে ইউজিসি প্রধানের ব্যাখ্যা, বিশ্ববিদ্যালয়গুলিতে দুবার ভর্তির ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আরও উন্নত সুযোগ সুবিধা পাবে পড়ুয়ারা। এরফলে বেশ উন্নত হবে দেশের শিক্ষা ব্যবস্থা। তবে বছরের দু-বার ভর্তি প্রক্রিয়া বাধ্যতামূলক এখনই করা হচ্ছে না। যেসকল বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা, শিক্ষক –শিক্ষিকা  রয়েছে তারা এই ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।‘ তবে একথা বলাই যায়, বিশ্ববিদ্যালয়ে দুবার ভর্তি প্রক্রিয়ার জেরে বেশ উপকৃত হবে পড়ুয়ারা।

আরও পড়ুন- দিনহাটায় শুটআউট! গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...