Monday, April 13, 2026

চাঁপদানিতে  প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টারে বিনামূল্যে পড়াবেন পুলিশ কমিশনার

Date:

Share post:

চাঁপদানি পুরসভার উদ্যোগে চন্দননগর কমিশনারেটের সহযোগিতায় চালু হল প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টার “স্টেয়ার টু সাকসেস।” মঙ্গলবার চাঁপদানি পুরভবন সংলগ্ন ভবনে কোচিং সেন্টারের  উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র। এই কোচিং সেন্টারে আগামীদিনে ডব্লুবিসিএস, রেল, ইউপিএসসি, পুলিশ, ব্যাঙ্ক সহ সরকারি চাকরির পরীক্ষার কোচিং দেবেন পুলিশের আধিকারিকরা।

শুধুমাত্র কোচিং নয়, সঙ্গে পড়ুয়ারা পাবে বই সহ শিক্ষা সামগ্রী।  পুলিশ কমিশনার জানিয়েছেন, পড়ুয়াদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে। সেখানে কোচিং সংক্রান্ত যাবতীয় বই থাকছে। এই কোচিং হবে সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার থেকে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং চালু করে দেওয়া হবে।

পুলিশ কমিশনার আরও বলেন, রামনবমীর সময় চাঁপদানিতে টেনশন ছিল।আমরা পুরসভার উদ্যোগে রামনবমী ও মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে ঠিক করি চাঁপদানি এলাকার যুবক যুবতীদের জন্য চাকরির পরীক্ষার কোচিং এর ব্যবস্থা করা হবে।সবাই সম্মত হয়। চাঁপদানি মূলত জুটমিল এলাকা। মিশ্র ভাষাভাষী মানুষের বাস।অর্থনৈতিক ভাবে কিছুটা পিছিয়ে পড়া।যারা উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে পড়ছে, তাদের চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে সমস্যায় হয়।তাদের কথা ভেবে বিনা মূল্যে এই কোচিং চলবে।ছাত্র ছাত্রীদের ভবিষ্যত গড়তে খোদ পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পড়াবেন। চাঁপদানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন দাস, এর আগে শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ থাকা কালীন এই ধরনের উদ্যোগ নিয়ে ছিলেন।

 

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...