Friday, April 3, 2026

রেস্তোরাঁ কাণ্ডে স্বস্তি সোহমের! আগাম জামিন পেলেন বিধায়ক-অভিনেতা

Date:

Share post:

নিউটাউন রেস্তোরাঁ কাণ্ডে আগাম জামিন নিতে আজ, বৃহস্পতিবার সকালে বারাসত জেলা আদালতে যান চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন সকাল ১০টা নাগাদ বারাসত জেলা আদালতে পৌঁছে যান সোহম। তিনি কেন আদালতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক অভিনেতা জানান, পুরো বিষয়টি বিচারাধীন। তাঁর আইনজীবীই যা বলার বলবেন। সোহমের কথায়, ‘‘এখনই কোনও মন্তব্য আমি করব না। পুরো বিষয়টি বিচারাধীন।’’ এরপর বেলা ১ টা নাগাদ সোহমের আগাম জামিন মঞ্জুর করেন বিচারক।

গত ৭ জুন নিউটাউনের এক রেস্তরাঁয় শুটিং চলাকালীন পার্কিং নিয়ে বচসায় জড়িয়ে পড়েন সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে মালিককে মারধরের অভিযোগ ওঠে। যদিও সোহম ঘটনার পর ক্ষমা চেয়ে নেন। কিন্তু তাতেও স্বস্তি মেলেনি অভিনেতার।

রেস্তরাঁয় বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনও কাজ না হওয়ায় শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হন রেস্তোরাঁ মালিক। তাঁকে হুমকির মুখেও পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গোটা ঘটনাটিতে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামিকাল, শুক্রবার হাইকোর্টে উঠবে এই মামলা। তার আগে এই আগাম জামিন তৃণমূলের তারকা বিধায়ককে যে স্বস্তি দিল, তা বলার অপেক্ষা রাখে না।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...