Sunday, April 5, 2026

রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে ৫৫ কোম্পানি বাহিনী! সবচেয়ে বেশি বাগদায়

Date:

Share post:

রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপ নির্বাচনের জন্য মোট ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক চিঠিতে রাজ্যের মুখ্যসচিবকে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্ট্রং রুম, ইভিএম পাহারার কাজে মোতায়েন করা হবে। বাকি ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের ময়দানে থাকবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে। কমিশন সূত্রে খবর, সেখানে উপনির্বাচনে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। রায়গঞ্জ ও মানিকতলা কেন্দ্রে থাকবে ১২ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়া রানাঘাটে ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন।

লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের ভোটের ঘোষণা হয়ে গিয়েছে। দেশ জুড়ে ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন। অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় ভোট হবে আগামী ১০ জুলাই। ফল ঘোষণা হবে ১৪ জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...