Thursday, June 25, 2026

রাজ্যের ৪ কেন্দ্রের উপনির্বাচনে শুক্রবার থেকে শুরু মনোনয়ন জমার কাজ

Date:

Share post:

১০ জুলাই রাজ্যে চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন (By Election)। শুক্রবার থেকেই শুরু হবে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ, চলবে ২১ জুন পর্যন্ত। ১০ জুলাই মানিকতলা-সহ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। ১৩ জুলাই ফল ঘোষণা। এই চার কেন্দ্রের জন্য এখনও পর্যন্ত ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।লোকসভা নির্বাচনের ফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের উপনির্বাচনে ঘোষণা। দেশজুড়ে ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় ভোট হবে ১০ জুলাই, ফল ঘোষণা ১৪ জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন।

২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির (BJP) প্রতীকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও বিশ্বজিৎ দাস। পরে তাঁরা পদ্ম থেকে জোড়াফুলে যোগ দেন। এবার তিন জনকেই লোকসভা ভোটে প্রার্থী করে তৃণমূল। ফলে নিয়মানুযায়ী, পুরনো দলের বিধায়ক পদ ছাড়তে হয়েছিল তাঁদের। আর মানিকতলা কেন্দ্র শূন্য রয়েছে মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে। ওই কেন্দ্র নিয়ে মামলা চলায় এতদিন উপনির্বাচন আটকে ছিল। আইনি জটিলতা কাটার পরে এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এবার তারই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হচ্ছে।

মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে তৃণমূল প্রার্থী হচ্ছেন বলে সূত্রের খবর। বাম-কংগ্রেস জোট থেকে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে, মানিকতলায় পদ্মশিবির কাকে প্রার্থী করবে না এখন জানা যায়নি। অন্য তিন কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপরিবর্তিত থাকতে পারেন বলেই সূত্রের খবর।





Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...