Monday, April 6, 2026

কুসংস্কারের জের! ‘অশরীরী’ অপবাদে ৮ দিন ধরে শিকল দিয়ে বাঁধা কিশোর

Date:

Share post:

২০২৪ সালে দাঁড়িয়েও কুসংস্কারের জেরে অমানবিক চিত্র ধরা পরল হুগলীর কেওটার (Keota , Hooghly)হেমন্ত বসু কলোনি এলাকায়। এক কিশোরকে ‘অশরীরী’ সন্দেহে আট দিন ধরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে! শুধু তাই নয় এই কাণ্ড ঘটিয়েছেন খোদ বাড়ির লোকেরাই। রীতিমতো ওঝা ডেকে এনে চলছে ঝাড়ফুঁক, খাওানো হচ্ছে জলপোড়া। শহরাঞ্চলে এমন অমানবিক চিত্র দেখে হতবাক এলাকাবাসীও। ঘটনার কথা জানাজানি হতেই সেখানে পুলিশ সহ বিজ্ঞান মঞ্চের সদস্যরা উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

কিশোরের বাবা জানান, গত আট দিন আগে তাঁর ছেলে পড়ার পর বাড়িতে আসতেই চেঁচামেচি শুরু করে । ১০-১২ জন মিলে তাঁকে সামলানো যাচ্ছিল না। অগত্যা শিকল দিয়ে বাঁধার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর “ভূতে ধরেছে” সন্দেহে ওঝার কাছে যাওয়া হয়। তারপর থেকেই এভাবে কিশোরকে বেঁধে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে অবাক বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। এখনও শহরাঞ্চলের মানুষ যে কতটা কুসংস্কারে আচ্ছন্ন এই ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ।

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...