Saturday, April 4, 2026

বার্ড ফ্লু নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর, মাছ বাজারেও হানা প্রতিনিধিদের

Date:

Share post:

রাজ্যে বার্ড ফ্লু-র উপস্থিতি মিলেছে। সচেতন থাকুন, তবে মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। তারই মাঝে আজ, শুক্রবার সাত সকালে মাছ বাজারে আচমকা স্বাস্থ্য দফতরের অভিযান। এদিন চুঁচুড়া চকবাজার মাছের বড় পাইকারি বাজার। সেখানে দেশি রুই, কাতলা, ছাড়াও ভিন রাজ্য থেকে আসা সংরক্ষণ করে রাখা ভেটকি, ইলিশ, পাবদা, চিংড়ি মাছ বিক্রি হয়। সেই মাছের গুণগত মান দেখতে পর্যবেক্ষণ চালানো হয়।

অনেক সময় অভিযোগ ওঠে, ফর্মালিন মিশিয়ে মাছকে কৃত্রিমভাবে তাজা রাখা হয়, যাতে সেই মাছ টাটকা দেখায়। মাছে-ভাতে বাঙালীর জন্য আদৌ কতটা সুখাদ্য সেই মাছ তার নমুনা সংগ্রহে এদিন সকালে চকবাজারের মৎস্য আরতে অভিযান চালায় খাদ্য হুগলি জেলা স্বাস্থ্য দফতরের সুরক্ষা বিভাগের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যরা চকবাজারের প্রতিটি আরতে গিয়ে মাছের নমুনা সংগ্রহ করেন। প্লাস্টিকের প্যাকেটে করে মাছ নিয়ে যান। গুণগতমান পরীক্ষার জন্য পাঠানো হবে বেলগাছিয়া রাজ্য প্রাণী ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে।

 

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...