Friday, April 3, 2026

৬৮’তেও জমিয়ে জামাইষষ্ঠী পালন অরুণ লালের

Date:

Share post:

৬৮’তেও জমিয়ে জামাইষষ্ঠী পালন বাংলার প্রাক্তন কোচ অরুণ লালের। গতবুধবার গিয়েছে জামাইষষ্ঠী। জামাইদের পাত পেরে খায়িয়েছেন শাশুড়ি মায়েরা। সেই তালিকায় বাদ গেলেননা ভারতের প্রাক্তন ক্রিকেটার অরুণ লালও। ৬৮ বছর বয়সেও চুটিয়ে জামাইষষ্ঠি পালন লালজির। যেই ছবি পোস্ট করেছেন তাঁর স্ত্রী বুলবুল।

বুলবুল যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, অরুণ লালকে তাঁর শ্বশুরবাড়ি তরফ থেকে আশীর্বাদ করছেন শাশুড়ি শ্বশুর। রুপোর থালায় পাঁচ রকম ভাজা থেকে শুরু করে মাছ মাংস সব সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল বাংলার প্রাক্তন কোচকে। নীল রঙের নকশা করা পাঞ্জাবিতে জামাইষষ্ঠী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অরুণ লাল। স্ত্রীকে সঙ্গে নিয়ে শশুর শাশুড়ির সঙ্গে ছবিও তোলেন অরুণলাল।

আরও পড়ুন- বৃষ্টির কারণে কানাডা ম্যাচের আগে অনুশীলন বাতিল ভারতের, ম্যাচ ঘিরে অনিশ্চিয়তা


Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...