Sunday, April 5, 2026

বিশ্বকাপে ব্যর্থ বিরাট, কী বললেন গাভাস্কর ?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যে টি-২০ বিশ্বকাপের সুপার আটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তবে এই টুর্নামেন্টে এখনও রান পাননি বিরাট কোহলি। বিশ্বকাপে তিন ইনিংস খেলে একটিতেও দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ১ ও ৪ রানের পর, আমেরিকার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন। অথচ আইপিএলে সাতশোরও বেশি রান করে বিশ্বকাপ খেলতে এসেছিলেন বিরাট! ভারত সুপার এইটে জায়গা করে নিলেও, কিং কোহলির ফর্ম চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় সমর্থকদের।যদিও এই নিয়ে ভাবতে রাজি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

এই নিয়ে গাভাস্কর বলেন, ‘‘দেশের হয়ে খেলার সময় একজন খেলোয়াড়ের সবথেকে বড় মোটিভেশন হল ম্যাচ জেতা। বিরাট ভারতের হয়ে দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফর্ম করেছে। ও জানে কীভাবে রানে ফিরতে হয়। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। এরপর আমরা সুপার এইটে খেলব। তারপর সেমিফাইনাল। আশা করি, ফাইনালেও উঠব। বিরাটকে তাই ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে নিজের উপর আস্থা রাখতে হবে। আমার ধারণা, সেটা ওর প্রচুর পরিমাণে রয়েছে।’’

সানি আরও যোগ করেছেন, ‘‘তিনটে ইনিংসে ব্যর্থ হয়েছে বলেই বিরাট খারাপ খেলছে, এটা মানতে পারছি না। কখনও ভাল বলে আউট হয়েছে। আবার অন্য সময় যে বল ওয়াইড হত বা স্লিপের উপর দিয়ে বাইন্ডারি হয়ে যেত, সেটা আমেরিকা ম্যাচে হয়নি। তাই এই নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের বিরাটের উপর বিশ্বাস রাখতে হবে। ও ঠিক রানে ফিরবে। সেটা হয়তো পরের ম্যাচেই।’’

এদিকে, আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ আবার মনে করছেন, ওপেন না করে বিরাটের উচিত তিন নম্বরে ব্যাট করতে নামা। কাইফের যুক্তি, ‘‘তিন নম্বরে ব্যাট করার সুবিধা হল, আপনি ডাগআউটে বসে খেলা বিশ্লেষণ করতে পারবেন। বোলার কী করতে চাইছে। পিচের চরিত্র কেমন এসব বুঝতে সুবিধা হয়। বিরাট এসব করতে দারুণ দক্ষ। তাই আমার মতে, বিরাট তিনে ব্যাট করুক। ঋষভ পন্থ নেমে আসুক পাঁচ বা ছয়ে। প্রয়োজনে পন্থকে দিয়েও ওপেন করানো যেতে পারে।’’

আরও পড়ুন- আজ থেকে শুরু ইউরো কাপ, প্রথম ম্যাচে জার্মানির সামনে স্কটল্যান্ড

 

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...