Saturday, April 4, 2026

মুক্তধারা মুক্তমঞ্চ! রবি ঠাকুরের স্মৃতি ধরে রাখতে বিশেষ উদ্যোগ হাওয়া অফিসের

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন রবি ঠাকুর। এমনকি হাওয়া অফিস নামটাও তাঁরই দেওয়া। এবার হাওয়া অফিসেই রবি ঠাকুরের স্মৃতি বিজরিত স্থানকে অন্য মাত্রা দিল হাওয়া অফিস কর্তৃপক্ষ। হাওয়া অফিসে ঢুকলেই শতাব্দি প্রাচীন যে লাল রঙের বাড়িটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেখানেই থাকতেন প্রশান্ত চন্দ্র মহলনবিশ। আর এই লাল বাড়িতেই তার সঙ্গে দেখা করতে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। হাওয়া অফিসের এত সুন্দর একটি প্রাকৃতিক রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু। লাল বাড়িটির উল্টোদিকেই রয়েছে একটি প্রাচীন বটগাছ। এই গাছের নিচে বসেই কবিতা চর্চা করতেন রবীন্দ্রনাথ। রক্তকরবী নাটকের খানিকটা অংশ তিনি লিখেছিলেন এই গাছের নিচে বসেই। বর্তমানে আলিপুর আবহাওয়া দফতর কর্তৃপক্ষ বট বৃক্ষটির সামনে একটি মঞ্চ গড়েছে, নাম দেওয়া হয়েছে মুক্তধারা মুক্তমঞ্চ। শুধু তাই নয় আলিপুর আবহাওয়া দফতরের বট গাছের অংশটিকেও বাঁধানো হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আলিপুর আবহাওয়া দফতর এবং রবীন্দ্রনাথের নিবিড় সম্পর্কের ব্যাপারে অবগত করতেই বটবৃক্ষ সহ আলিপুর আবহাওয়া দফতরের কিছুটা অংশ রূপায়ন করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বর্তমান পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, তৎকালীন প্রধান আবহাওয়াবিদ প্রশান্ত চন্দ্র মহলনবিশের সঙ্গে যখন দেখা করতে আসতেন রবীন্দ্রনাথ তখন প্রায় এখানে থাকতেন। একটি আরামকেদারা চেয়ার ছিল তাঁর। সেই চেয়ারে বসে নানান কবিতা গল্প লিখেছেন তিনি।

আলিপুর আবহাওয়া দফতরে এলে দেখা যাবে, এই মুক্তধারা মুক্তমঞ্চকে বাধানোর পাশাপাশি চারিদিকে রবি ঠাকুরের নানান ঐতিহ্যশালী কীর্তি কে তুলে ধরা হয়েছে। যা রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে রিদ্ধ করবে আগ্রহীদের।

আরও পড়ুন- নির্বাচনে ভরাডুবি, শেষে মোহন ভাগবত শরণে যোগী

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...