Saturday, April 4, 2026

আবার পথ হারালেন বিজেপির মন্ত্রী? সুরেশ গোপির মুখে ইন্দিরার স্তুতি!

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্য দেখাতে গিয়ে তিনি আদৌ কতটা বিজেপি মনস্ক, তা নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিচ্ছেন কেরালার একমাত্র বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপি (Suresh Gopi)। মন্ত্রীত্ব পেয়েও ছেড়ে দেওয়ার জল্পনার পরে এবার তাঁর মুখে ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) প্রশংসা। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে তিনি ‘মাদার অফ ইন্ডিয়া’ (Mother of India) বলে উল্লেখ করেন। সেই সঙ্গে বামপন্থী আন্দোলন ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া যে সম্পূর্ণ ধর্মীয় কারণে সে কথাও স্বীকার করেন অভিনেতা মন্ত্রী।

কেরালার প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী কে করুণাকরনকে (K Karunakaran) শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁকেই নিজের রাজনৈতিক শিক্ষাগুরু বলে উল্লেখ করেন সুরেশ গোপি। এমনকি করুণাকরনকে কেরালা কংগ্রেসের জনক হিসাবেও উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে বামপন্থী নেতা ই কে নয়নারকেও (EK Nayanar) নিজের রাজনৈতিক গুরু হিসাবে উল্লেখ করেন। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই তিনি দাবি করেছিলেন তিনি মন্ত্রিত্ব চান না। অভিনয়ের প্রতি দায়িত্ব পালনের জন্য মন্ত্রিত্ব ছাড়া নিয়ে জল্পনা শুরু হওয়ার পর যদিও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (Petroleum & Natural Gas) রাষ্ট্রমন্ত্রী (MoS) হিসাবে শপথও নেন তিনি।

তবে মন্ত্রিত্ব ছাড়া নিয়ে তাঁর বক্তব্যের পর আবার তাঁকে এসে প্রকাশ্যে তার ব্যাখ্যা দিতে হয়েছিল। এবারও ইন্দিরা গান্ধীকে ‘ভারতের মা’ হিসাবে উল্লেখ করার পর দলের চাপেই হয়তো তিনি পাল্টা ব্যাখ্যা দিতে আসরে নামেন। তিনি দাবি করেন তাঁর পরিবার কংগ্রেস সমর্থক ছিল। তিনি নিজে এসএফআই সদস্য ছিলেন। পরিবারের রীতি ও সনাতন প্রতি টানে তিনি বিজেপির রাজনীতিতে যান। তার জন্য ইন্দিরা গান্ধী শুধুমাত্র কংগ্রেস নেত্রী ও তাঁর সময়ে দেশে নৃশংসতার জন্য তাঁর বিরোধিতার কোনও কারণ তিনি দেখতে পাচ্ছেন না বলে দাবি করেন। তাঁর দাবি, ইন্দিরা গান্ধী স্বাধীনতা-উত্তর সময় থেকে মৃত্যুর আগে পর্যন্ত ভারতের রূপকার। স্বাভাবিকভাবেই এরপরে প্রশ্ন উঠেছে বিজেপির টিকিটে মন্ত্রী হলেও আদতে কী নিজের পরিবারের কংগ্রেসের পোশাকটা খুলতে পারেননি সুরেশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...