Saturday, March 14, 2026

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো কাপের অভিযান শুরু স্পেনের

Date:

Share post:

জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু স্পেনের। এদিন প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারালো স্প্যানিসরা। স্পেনের হয়ে গোল তিনটি গোল মোরাতা, রুইজ এবং কারভাজালের। এদিকে সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল লুকা মদ্রিচদের। ম্যাচের শুরুটা খারাপ করেনি কোনও দলই। তবে শুরু থেকেই নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছিল স্পেন। সুযোগ পেয়েছিল ক্রোয়শিয়াও।

কখনও বাঁ-প্রান্ত বা কখনও ডান-প্রান্ত দিয়ে, বারবার বিপক্ষের সিমানায় আঘাত হানতে থাকে দুই দলই। আক্রমণ এবং প্রতি আক্রমণে জমে ওঠে এই ম্যাচ। ঠিক যখন হাড্ডাহাড্ডি ফুটবলে মগ্ন সমগ্র বিশ্বের ফুটবলপ্রেমীরা। তখনই গোল পেয়ে যায় স্পেন। ম্যাচের ২৯ মিনিটে জালে বল জড়ান আলভারো মোরাতা। রডরির পাস সোজা খুঁজে নেয় স্ট্রাইকারকে। ঠান্ডা মাথায় গোল করে যান মোরাতা। সুযোগ পেলেও সমতা ফেরাতে ব্যর্থ হন কোভাচিচ। প্রথম গোল পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ব্যবধান বাড়িয়ে ফেলে স্পেন। ইয়ামালের পাস খুঁজে নেয় পেদ্রিকে। তাঁর পাস ধরে দুই ডিফেন্দারকে কাটিয়ে দারুণ শটে গোল করে যান ফাবিয়ান রুইজ। স্পেনের তৃতীয় গোল আসে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। গোল করেন ড্যানি কার্ভাহাল । ডিফেন্ডার হলেও তাঁর গোল দেখে তা বোঝার উপায় ছিল না। অভিজ্ঞ এই ফুটবলার প্রচুর গোল করেছেন তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। তবে সেখান থেকে গোল করলেও তা বাতিল হয়। শট করার আগেই পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন ক্রোট ফুটবলাররা। যদিও শুধু গোল নয়, পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। পেটকোভিচের শট সেভ করেন উনাই সিমোন। ফিরতি বলে গোল করলেও তা বাতিল হয়।

আরও পড়ুন- ভিজে আউটফিল্ড , বাতিল ভারত-কানাডা ম্যাচ


spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...