Friday, April 3, 2026

বোলারদের দাপটে উইমেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে সহজে জয়ী সোবিস্কো স্ম্যাশার্স মালদা

Date:

Share post:

সোমবার যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসে উইমেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে সোবিস্কো স্ম্যাশার্স মালদার কাছে হেরে গেল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। বোলারদের দুরন্ত পারফরমেন্সের ওপর ভর করে ২৩ রানে জয় পেয়েছে সোবিস্কো স্ম্যাশার্স মালদা ।অধিনায়ক হৃষিতা বসু ৪৪ রান করেন, সৌমশ্রী ভৌমিক ১২ রানের বিনিময়ে ২ টি উইকেট পান। এবং প্রিয়াঙ্কা গোলদার ১৪ রানের বিনিময়ে ২ টি উইকেট নেন। তারা সোবিস্কো স্ম্যাশার্স মালদার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন।

প্রথমে ব্যাট করে সোবিস্কো স্ম্যাশার্স মালদা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে প্রতিভা ও সুস্মিতা গঙ্গোপাধ্যায় দুটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স একের পর এক উইকেট হারাযতে থাকে। যার নিট ফল, ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮১ রানে তাদের ইনিংস শেষ হয়ে যায়। ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ রান করেন মধুরিমা প্রসাদ (২১)।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...