Saturday, March 14, 2026

SSKM-এ বোমার হুমকি মেলে চাঞ্চল্য, হুমকি পেল জয়পুরও!

Date:

Share post:

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এসএসকেএম-এ বোমার হুমকি মেল মঙ্গলবার দুপুরে। মেল পেয়েই পুলিশে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে পৌঁছায় বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি। অন্যদিকে হুমকি মেল কারা পাঠিয়েছিল তা নিয়ে তদন্তে লালবাজার। উল্লেখযোগ্য মঙ্গলবার একই প্রেরক থেকে বোমার হুমকি মেল পৌঁছায় রাজস্থানের জয়পুরের একটি বেসরকারি কলেজে। সেই সঙ্গে শহরের আরো কয়েকটি জায়গায় এই প্রেরক থেকে হুমকি মেল আসে বলেও অভিযোগ।

মঙ্গলবার দুপুরে এসএসকেএমের প্রশাসনিক ভবনে একটি হুমকি মেল আসে হাসপাতাল বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে। হাসপাতালের ডিরেক্টর সঙ্গে সঙ্গে বিষয়টি কলকাতা পুলিশকে জানান। তাৎপর্যপূর্ণভাবে একই রকম মেল শহরের আরও কয়েকটি জায়গায় আসে। এমনকি রাজস্থানের রাজধানী শহরের শাস্ত্রিনগর এলাকার একটি বেসরকারি কলেজেও একই রকম মেল আসে।

হাসপাতালের তরফ থেকে অভিযোগ পেয়েই কলকাতা পুলিশ ও বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে আসে। তবে হাসপাতালে তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে পায়নি বম্ব স্কোয়াড। এরপরই যে সূত্র থেকে মেলটি এসেছিল, তার তদন্তে কলকাতা পুলিশ। কেএনআর নামে একটি সংগঠন এই হুমকি মেল পাঠিয়েছিল। সংগঠনের আদৌ কোনও অস্তিত্ব রয়েছে কিনা, বা তাদের উদ্দেশ্য কী তা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...