Saturday, April 4, 2026

আইনশৃঙ্খলা সামাল দিতে ব্যর্থ বিজেপি! দুপক্ষের অশান্তি থামতে বালাসোরে কার্ফু

Date:

Share post:

ওড়িশায় ক্ষমতায় এসে আইনশৃঙ্খলা সামাল দিতে ব্যর্থ বিজেপি (BJP)। ঈদের কুরবানি নিয়ে দুপক্ষের মধ্যে অশান্তির জেরে উত্তেজনা ছড়ায় বালাসোরে (Balasore)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কার্ফু জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। রাজনৈতিক মহলের মতে, বিজেপি ক্ষমতায় আসার পরেই ওড়িশায় (Odissa) গোষ্ঠী সংঘর্ষ মাথা চাড়া দিয়েছে।অভিযোগ, একটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উদযাপনের সময় কুরবানি নিয়ে অভিযোগ ওঠে। এরপরেই দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়ায়। সোমবার বিকেলে বালাসোর (Balasore) শহরের পাত্রপারা এলাকায় দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়েন। উৎসবের সময়ে একদল সমাজবিরোধী সেখানে জড়ো হয়ে উত্তেজনা ছড়ায়।

সোমবার গভীর রাতে গোলাপোখরী, মতিগঞ্জ, সিনেমা চক এলাকায় পাথর, ইট, বোতল ছোড়া হয়। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষের জেরে পাঁচজন পুলিশ-সহ কমপক্ষে ১৫ জন আহত হন। জেলা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে।

মঙ্গলবার সকালে বালাসোরের এসপি সাগরিকা নাথ বলেন, “আমরা বালাসোর পুরসভা এলাকায় কার্ফু জারি করেছি এবং কিছু সংবেদনশীল এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছি যাতে আর কোনও সংঘর্ষ না হয়। আমরা জনগণকে তাদের ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করছি। সংঘর্ষকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” সাত বছর পর আবার কার্ফু জারি করতে হল ওড়িশার বালাসোরে। রাজনৈতিক মহলের মতে, বিজেপিই ক্ষমতা হাতে নেওয়ার পরেই রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ ঘটে। বিজেপি মদতেই সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে।





Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...