Wednesday, April 1, 2026

শিশুদের মিড-ডে মিলে কেন্দ্রের ‘লাথি’, সরব ব্রাত্য বসু

Date:

Share post:

একশো দিনের কাজ, আবাস যোজনার পর জাতীয় স্বাস্থ্য মিশন। এবার মিড-ডে মিলের বাংলার বরাদ্দও আটকে দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের প্রচার না করার রাজ্যের সিদ্ধান্তের শাস্তি বাংলার শিশুদের দিতে চলেছে বিজেপি। কেন্দ্রের সিদ্ধান্তকে “নিষ্ঠুর, অমানবিক, বর্বরোচিত ঘটনা” বলে দাবি করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মোদি সরকারের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি তাঁর।

গত জানুয়ারি মাস থেকে রাজ্যকে এই টাকা দেয়নি কেন্দ্র। সেক্ষেত্রে দুই হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। কেন্দ্রের দাবি পিএমশ্রী প্রকল্পে যে রাজ্য সই করবে না তাঁদের মিডডে মিলের টাকা আটকে দেওয়া হবে। পাল্টা রাজ্যের শিক্ষামন্ত্রীর যুক্তি, “এই টাকা দেওয়ার বিষয়ে ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র এবং বাকি ৪০ শতাংশ দেয় রাজ্য। তাহলে সেক্ষেত্রে প্রকল্পের নাম শুধুমাত্র পিএমশ্রী কেন হবে।”

সেই সঙ্গে এই কাজ যে নরেন্দ্র মোদির অভিসন্ধিমূলক, তা বলতে গিয়ে তিনি বলেন, “অর্থ দফতর টাকা ছেড়ে দিয়েছিল। ইউজিসি, শিক্ষা দফতর টাকা ছেড়ে দিয়েছিল। তারপর অন্য একটি প্রকল্প যার সঙ্গে পিএমশ্রী প্রকল্পের সম্পর্ক নেই, তাতে সই করা হয়নি। রাজ্য সরকার সই করেনি বলে বাচ্চাদের মিড-ডে মিলে পেটে লাথি মারতে চাইছে।”

বাংলায় বারবার নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে বিমাতাসুলভ আচরণ করতে দেখা গিয়েছে। এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর দাবি, “বারবার ভোটে হেরে যাওয়ার কারণে এই ধরনের ভয়ঙ্কর আচরণ। ৪ জুনের আগে যে স্বৈরতান্ত্রিক আচরণ দেখা যাচ্ছিল, আশা করা হচ্ছে ৪ জুনের পরে গণতন্ত্রের পথে ভারত ফিরবে। এই ধরনের পদক্ষেপ তার পথে অন্তরায়।”

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...