Monday, April 13, 2026

মক্কায় মৃত হজযাত্রীদের মধ্যে ৬৮ ভারতীয়! বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

প্রবল প্রতিকূল পরিস্থিতিতে ২০২৪ সালে হজযাত্রায় অংশ নিয়েছেন গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। প্রথম থেকেই তাপমাত্রা সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছিল। সেই মতো মঙ্গলবারও মক্কার তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রির বেশি। তার জেরে হজযাত্রীর মৃত্যুর সংখ্যা আরও বাড়ল। কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত ৬৮ ভারতীয়ের মৃত্যু হয়েছে।

সৌদি আরব প্রশাসনের যদিও দাবি হজযাত্রার সময় গরম ও তার জেরে মৃত্যুর ঘটনা প্রতিবারই ঘটে। ২০২৩ সালের হজের সময়ে মৃত্যু হয়েছিল ২০০ জনের। যেখান থেকে এবার অঙ্কটা লাফিয়ে বেড়েছে ৬৪৫ জনে। তবে সরকারিভাবে এখনও কোনও পরিসংখ্যান দেওয়া হয়নি। তবে মৃতদের অধিকাংশই মিশরের বাসিন্দা।

ইতিমধ্যে ৬৮ ভারতীয়ের মৃত্যুর খবর সামনে এসেছে। কূটনৈতিক সূত্রে দাবি এদের মধ্যে কয়েকজন বয়েসজনিত কারণে মারা গিয়েছেন। কিছু মানুষের মৃত্যু হয়েছে প্রতিকূল পরিবেশের জন্য। সরকারি মতে কিছু না জানানো হলেও কূটনৈতিক সূত্রের দাবি, এপর্যন্ত প্রায় ২৭০০ হজযাত্রী গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...