Friday, June 12, 2026

কলকাতায় ফের তৃণমূল কাউন্সিলরের উপর হামলা! বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে ফাটল মুখ 

Date:

Share post:

কলকাতা পুরসভার (MMC)১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC) স্বরাজ মণ্ডলকে (Swaraj Mondal) বেধড়ক মারধরের মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল এলাকা। তৃণমূল কাউন্সিলর স্বরাজের অভিযোগ, মঙ্গলবার রাত ৯টা নাগাদ তিনি পাটুলিতে (Patuli) নিজের কার্যালয়ে বসতে গিয়েছিলেন তিনি। তখনই বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে সেখানে বসতে বাধা দেয়। যা নিয়েই সমস্যার সূত্রপাত। সূত্রের খবর, পাটুলির মেলার মাঠে কাউন্সিলরের কার্যালয় রয়েছে। সেখানে সপ্তাহে একদিন করে এলাকার তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বসলেও বাকি দিনগুলিতে বসেন কাউন্সিলর।
স্বরাজের দাবি, এদিন ওই কার্যালয়ে তিনি বসতে গেলেই শুরু হয় বচসা। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী স্বরাজকে বলেন যে বিধায়কের চেয়ারে বসা চলবে না। এরপরই তর্কাতর্কি থেকে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এরই মাঝে কয়েকজন দুষ্কৃতী কাউন্সিলরের মুখে ঘুসি মারে বলে অভিযোগ। তখনই মুখ ফেটে যায় স্বরাজের।
এরপরই তড়িঘড়ি মঙ্গলবার রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটিতে ১০৪ নম্বর ওয়ার্ডের বিজেপির অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আহত কাউন্সিলর। তবে এই প্রথম নয়, লোকসভা ভোটের দিনকয়েক আগেই এলাকায় স্বরাজ মণ্ডলকে মারধর করার অভিযোগ ওঠে।

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...