Friday, June 12, 2026

বাধাপ্রাপ্ত মৌসুমী বায়ু! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা কবে? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

আসি আসি করেও আসছে না! কবে আসবে বৃষ্টি (Rain)? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। তীব্র গরমে রীতিমতো তিতিবিরক্ত সাধারণ মানুষ। আপাতত দু’ফোঁটা শান্তি খুঁজছেন তাঁরা। তবে বুধবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সাফ জানিয়ে দিল, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতা বাড়ার কারণে নাজেহাল সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব বেশি না হলেও আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তি রয়েছে চরমে। কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের নাজেহাল অবস্থা। তবে কি বুধবার স্বস্তির বৃষ্টি হবে? কী জানাল হাওয়া অফিস?

মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছিল, বুধবার ভোরের দিকে কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু এদিন সকালে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। যদিও দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এদিন জানিয়েছে আলিপুর ‌। তবে এটা সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৩১ মে থেকে ইসলামপুরে আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তাই বৃহস্পতিবারের আগে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মৌসুমি বায়ু আগামী তিন চারদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় প্রবেশ করবে। যার জেরে কয়েকটি জেলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে।

তবে বুধবার আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। বুধবার কলকাতায় ৩৪ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। কিন্তু বুধবার থেকেই কলকাতায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। যদিও সপ্তাহান্তের আগে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

এদিকে উত্তরবঙ্গে এক নাগাড়ে ভারী বৃষ্টি চলছে। আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে দুর্যোগের পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বুধবার মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে।

Related articles

সাধারণ ত্রেতাদের সঙ্গে শপিংয়ে মজে ইয়ামাল, সমর্থকদের জন্য বাস পরিষেবা জার্মানির

চলতি ফিফা বিশ্বকাপে(FIFA World Cup) যে তরুণ তুর্কিদের দিকে বাড়তি নজর থাকবে তার মধ্যে অন্যতম লামিনে ইয়ামাল(Lamine Yamal)।...

রাজ্যে ফের বিনিয়োগ করবে TATA! বাজেটেই শিল্প নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

রাজ্যের শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আসবে, বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention...

কলকাতায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস! ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা (Rain and thunderstorm forecast) জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির...

বেলডাঙা মামলায় তদন্তে NIA-ই! আগের আমলের মামলা প্রত্যাহার করল বিজেপি সরকার

বেলডাঙা মামলায় তদন্ত করবে NIA। এই মামলায় NIA-কে খোলা ছাড় বিজেপি সরকারের। চলতি বছরের জানুয়ারি মাসে ভিনরাজ্য ঝাড়খণ্ডে...