Monday, April 13, 2026

কমলো সিনেমা হলে ছবি প্রদর্শনের রেট, জুনেই কার্যকরী নতুন নিয়ম

Date:

Share post:

বাংলা সিনেমার জন্য বড় উদ্যোগ নিল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স (EIMPA)। একলাফে প্রতিদিনের প্রতি শো প্রদর্শনের খরচ কমে হল ৩০০ টাকা। সর্বভারতীয় স্তরের থেকেও যা অনেকটাই কম। ইউএফও (UFO) প্রথম সপ্তাহের জন্য এই টাকা ধার্য করা হয়েছে। দ্বিতীয় সপ্তাহেও এই টাকাটা অপরিবর্তিত থাকছে। তৃতীয় সপ্তাহে কমে হল ১৫০ টাকা এবং চতুর্থ সপ্তাহ থেকে আর কোনও টাকা দিতে হবে না। বুধবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ইমপার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান সভাপতি পিয়া সেনগুপ্ত (Piya Sengupta)।

বর্তমানে একটা হলে একটি করে শো ৭ দিনের জন্য ৭ হাজার টাকা নেওয়া হয়। সেটা এখন কমিয়ে করা হচ্ছে মাত্র ২১০০টাকা। এই উদ্যোগের জন্য UFO-এর রিজিওনাল অপারেটর আরতি সিনেমাস প্রাইভেট লিমিটেডকে ধন্যবাদ জানান পিয়া। তিনি বলেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতির জন্য যেভাবে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নিয়েছেন এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিমুহূর্তে যোগাযোগ রাখছেন তাতে আগামীতে সিঙ্গল স্ক্রিনের লাইসেন্সজনিত সমস্যাও মিটে যাবে বলে আশাবাদী EIMPA। বহুদিন ধরেই ইউফোর সঙ্গে আলাপ আলোচনা চলছিল। দীর্ঘ বৈঠকেও হয়েছে। বৈঠকের পরই ইউফো বাংলা ছবির ডিজিটাল প্রোজেকশন চার্জ কমাতে রাজি হয়েছে। যার ফলে বাংলা ছবি প্রদর্শনের ক্ষেত্রে অনেকটাই খরচ কমবে ডিস্ট্রিবিউটার, প্রযোজকদের এবং বেশি সংখ্যায় সিনেমা মুক্তি পাবে। আরতি সিনেমাসের তরফে এদিন উপস্থিত ছিলেন রাজ চৌরাসিয়া। তিনি বলেন বাংলা সিনেমাকে বাঁচাতে এবং পাশে থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এতদিন ডিজিটাল প্রজেকশনে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলা সিনেমার প্রযোজকদের সবচেয়ে বেশি টাকা দিতে হতো। কলকাতার যেকোন সিনেমা হলে হিন্দি বা দক্ষিণী সিনেমার ডিজিটাল চার্জ ( Digital Charge) যা দিতে হয় তার থেকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য টাকা কেন বেশি দিতে হবে সেই নিয়ে অনেক আন্দোলন হয়েছে। অধিকাংশ সিনেমা হলে SVF-এর QUBE projection system চলে। এই দুই ক্ষেত্রেও টাকা কমানো হবে কী না তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করছে EIMPA। নতুন রেট কার্যকরী হবে আগামী ২৮ জুন থেকে।

 

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...