Sunday, March 15, 2026

ফিনল্যান্ডে সোনা,অলিম্পিকের প্রস্তুতি সেরে নিলেন নীরজ চোপড়া

Date:

Share post:

ফের ফর্মে নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিকের এক মাস আগে আরও একটি সোনার পদক জয় তাঁর।ফিনল্যান্ডে অনুষ্ঠিত হওয়া পাভো নুরমি গেমসের জ্যাভলিনে সোনা জিতলেন এই ভারতীয় অ্যাথলিট। কার্যত, অলিম্পিকের প্রস্তুতি সেরে নিলেন নীরজ চোপড়া। তবে এই প্রতিযোগিতাতেও ৯০ মিটার ছোঁড়া হল না নীরজের। রিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট ছুঁড়লেন ৮৫.৯৭ মিটার।

গতবার চোটের কারণে, এই প্রতিযোগিতায় নামেননি তিনি। কিন্তু এবার অলিম্পিকের আগে নিজেকে শেষবারের মতো পরখ করে নিতে যোগ দেন এই প্রতিযোগিতায়। এর আগে দোহায় অনুষ্ঠিত হওয়া ডায়মন্ড লিগে রুপো এবং ভারতে ফেডারেশন কাপে সোনা জেতেন তিনি। আর এবার ফিনল্যান্ডের প্রতিযোগিতাতেও ফেভারিট ছিলেন নীরজ।প্রথম প্রয়াসে নীরজ ৮৩.৬২ মিটার জ্যাভলিন ছোঁড়েন। তারপর এগিয়ে যান তিনি। বাকিদের মধ্যে ফিনল্যান্ডের টনি কেরানেন ৮২.৫৯ মিটার পর্যন্ত ছোঁড়েন। খুব একটা পিছনে ছিলেন না গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি ছোঁড়েন ৮২.৫৮ মিটার।

দ্বিতীয় প্রয়াসে যদিও ভালো ফল করতে পারেননি নীরজ। ছোঁড়েন ৮৩.৪৫ মিটার। নীরজকে ছাপিয়ে যান ফিনল্যান্ডেরই ওলিভের হেলান্ডার। ফলে, দ্বিতীয় স্থানে চলে যান নীরজ।কিন্তু তৃতীয় প্রয়াসে আবার শীর্ষস্থান দখল করেন তিনি। ভারতীয় অ্যাথলিট ৮৫.৯৭ মিটার পর্যন্ত ছুঁড়তে সক্ষম হন। সেই থ্রো তাঁকে সোনা এনে দেয়। বাকি প্রতিযোগীরা অনেক চেষ্টা করেও শেষপর্যন্ত নীরজ চোপড়াকে টপকাতে পারেননি। তবে চতুর্থ প্রয়াসে বেশি জোর দেননি তিনি। ছোঁড়েন ৮২.২১ মিটার। শেষ পর্যন্ত ৮৫.৯৭ মিটারের থ্রো তাঁকে সোনা এনে দেয়। তবে এবারও ৯০ মিটার পর্যন্ত ছুঁড়তে পারলেন না নীরজ। ফলে, একটি আক্ষেপ থেকেই গেল তাঁর। দ্বিতীয় স্থানে শেষ করলেন কেরানেন। তিনি ছোঁড়েন ৮৪.১৯ মিটার। আর ৮৩.৯৬ মিটার ছুঁড়ে তৃতীয় স্থানে শেষ করেন ওলিভের।

 

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...