Thursday, June 25, 2026

শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা, শেষমুহুর্তের ব্যস্ততা মাহেশে

Date:

Share post:

আসছে রথযাত্রা, সেজে উঠছে মাহেশ। আগামী শনিবার ২২ জুন স্নানযাত্রা ঘিরে তাই সাজো সাজো রব। ঐতিহ্যবাহী এই পুজো ঘিরে এলাকার মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। এবছরেও ব্যতিক্রম হচ্ছে। জগন্নাথ দেবের ৬২৮ তম স্নানযাত্রা উৎসব উপলক্ষ্যে শনিবার সকাল ছটা কুড়ি মিনিটে জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা মূল মন্দির থেকে নিয়ে আসা হবে মন্দির সংলগ্ন স্নান মন্দিরে। তিন বিগ্রহকে দেড় মন দুধ এবং ঘড়া ঘড়া গঙ্গাজল দিয়ে স্নান করানো হবে। এরপরই জগন্নাথের জ্বর আসায় তিনি একপক্ষকাল গৃহবন্দি থাকেন বলে শাস্ত্রে মানা হয়। এই সময় দর্শন বন্ধ হয়ে যায়। তবে এবার ব্যাতিক্রম। জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান যে এবারে স্নান পর্বের পর প্রভুকে রাজ বেশে সাজানো হবে এবং স্নান মন্দিরে বিরাজমান থাকবেন তিনবিগ্রহ। সেখানেই ভোগ নিবেদনের মাধ্যমে একটু অন্যরকম ভাবে স্নানযাত্রা উৎসব পালন।

আগামী ২২ জুন অপরাহ্ণে জগন্নাথকে অন্ন ভোগ দেওয়া হবে, এবং সন্ধ্যাবেলা বৈকালিক শীতলের পর বিগ্রহ নিয়ে যাওয়া হবে মূল মন্দিরের গর্ভগৃহে। এরপরই বিশ্রামপর্ব। রীতি মেনে এই সময় তার একাধারে যেমন চিকিৎসা চলবে তার সঙ্গে সঙ্গে তাকে নতনভাবে রাঙিয়ে দেওয়া হবে ভেষজ রঙে। এই উৎসবকে বলা হয় নব যৌবন। এরপর আগামী ৭ জুলাই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাহেশের ঐতিহাসিক রথে চড়ে রওনা দেবে মাসির বাড়ির পথে। স্নানযাত্রা নিয়ে এদিন যে সাংবাদিক সম্মেলন করা হয় তাতে উপস্থিত ছিলেন প্রধান সেবাইত সৌমেন অধিকারী, মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি পুর সদস্য অসীম পণ্ডিত, অরুনাভ অধিকারী সহ অন্যান্যকর্মকর্তারা।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...