Saturday, April 4, 2026

বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার সহ একাধিক জেলার পুলিশ সুপার বদল

Date:

Share post:

রাজ্য পুলিশে ফের রদবদল। বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার গৌরব শর্মাকে বদলি করল নবান্ন। এছাড়া একাধিক জেলার পুলিশ সুপারও বদল করা হল।পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও সুন্দরবন পুলিশের সুপারদের ফের বহাল করল নবান্ন। এসপি পুরুলিয়া হিসেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এসপি পশ্চিম মেদিনীপুর হিসেবে ধৃতিমান সরকার, এসপি সুন্দরবন কোটেশ্বর রাওকে পুনরায় বহাল করল নবান্ন। বিধান নগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হল মুকেশকে।
লোকসভা ভোটের আগে একাধিক পুলিশ আধিকারিকদের রদবদল করা হয়েছিল। আইবি দফতর থেকে শুরু করে কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেটরের অনেক অফিসারকে বদলি করা হয়। আবার একই সঙ্গে বারাসত, বনগাঁ, কালিম্পং, বসিরহাটেও বেশ কিছু জেলা পুলিশ সুপারকে বদল করা হয় সেই সময়।শশাঙ্ক শেঠি কে পর্যটন উন্নয়ন নিগমের এম ডি করা হোলো।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...