Thursday, June 25, 2026

নবান্নে চিদম্বরম, সংসদে বিরোধীদের কক্ষ সমন্বয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা: সূত্রের খবর

Date:

Share post:

কেন্দ্রে নড়বড়ে মোদি সরকার। সংসদে শক্তিশালী বিরোধী জোট INDIA। সংসদের আসন্ন অধিবেশনে বিরোধীদের কক্ষ সমন্বয় কী হবে- সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আলোচনা করতে বৃহস্পতিবার নবান্নে আসেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)। প্রায় ৪০ মিনিট নবান্নে তাঁদের মধ্যে বৈঠক হয়। তবে, বৈঠক প্রসঙ্গে কোনও পক্ষের তরফেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।INDIA মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই গড়া। তিনিই জোটের নাম দিয়েছেন। INDIA জোটের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে তৃণমূল। সেই কারণে বাংলার মুখ্যমন্ত্রীর মত বিশেষ গুরুত্বপূর্ণ। এদিনই কলকাতায় এসেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। বিকেলে নবান্নে আসেন তিনি। সূত্রের খবর, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর দূত হিসেবেই এদিন ইন্ডিয়ার অন্যতম প্রধান শরিক তৃণমূল কংগ্রেস সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চিদাম্বরম (P Chidambaram)। বিরোধী ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কর্মপন্থা দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। একই সঙ্গে মোদি সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে সংসদে বিরোধী জোটের সমন্বয় নিয়েও তাঁদের মধ্য়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।





Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...