Saturday, June 13, 2026

রথের দিন খুলছে না পুরীর রত্নভাণ্ডার! জানালেন ওড়িশার আইনমন্ত্রী

Date:

Share post:

জল্পনার অবসানে মিলেছিল পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple)রত্ন ভাণ্ডার খোলার আপডেট। কিন্তু ASI-এর ঘোষণার চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন (prithviraj harichandan) জানালেন চলতি বছর রথের দিন মন্দিরের রত্নভাণ্ডার খোলা নিয়ে যে খবর প্রচার হয়েছিল তা সত্যি নয়! মন্ত্রী জানান, আগামী ৮ জুলাই রত্ন ভাণ্ডার খোলার বিষয়ে এখনও কোনও সরকারি সিদ্ধান্ত হয়নি। একজন আধিকারিক এরকম মন্তব্য করেছেন। তিনি বিভ্রান্তি তৈরি করছেন। ওই সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি খতিয়ে দেখে রত্ন ভাণ্ডার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুরীর মন্দিরের (Puri Temple)নিয়ম অনুযায়ী জগন্নাথকে নিবেদিত সমস্ত সোনা এবং রত্ন ভাণ্ডারের দুটি কক্ষে সংরক্ষণ করতে হয়। যদিও বাইরের কক্ষ দেবতাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য খোলা হয়। তবে ভিতরের কক্ষটি ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে। প্রতি তিন বছর অন্তর রত্নভাণ্ডার খুলে ভিতরের কক্ষে সমস্ত জিনিসপত্র খতিয়ে দেখে সম্পত্তির পরিণাম অডিট করার নিয়ম থাকলেও গত ৪৬ বছর ধরে এই এই কক্ষ বন্ধ। এই নিয়ে ওড়িশার মানুষের মধ্যে কৌতূহল দীর্ঘদিনের। এমনকী লোকসভা এবং বিধানসভা নির্বাচনের প্রচারেও পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারকে হাতিয়ার করেছিল বিজেপি। পুরী সার্কেলের এএসআই-এর সুপারিনটেনডেন্ট দিবিশাদ গড়নায়েক বুধবার বলেছিলেন ৮ জুলাই কোর কমিটি এবং ইঞ্জিনিয়ারিং কমিটির সদস্যদের উপস্থিতিতে রত্ন ভাণ্ডার খোলা হবে। কিন্তু বৃহস্পতিবার জানা গেল এই দাবি নস্যাৎ করেছেন স্বয়ং আইনমন্ত্রী।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...