Saturday, June 13, 2026

দলাই লামার সঙ্গে বৈঠক প্রাক্তন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির, ফুঁসছে চিন

Date:

Share post:

ভারতের মাটিতে দাঁড়িয়ে চিনকে নিশানা আমেরিকার! বুধবার তিব্বতের ধর্মগুরু দলাই লামার (Dalai Lama)সঙ্গে হিমাচল প্রদেশের ধর্মশালায় সাক্ষাৎ করেন সাত সদস্যের মার্কিন প্রতিনিধি দল। এই খবর জানার পর থেকেই ফুঁসছে লাল ফৌজের দেশ। ন্যান্সি পেলোসি (Nancy Pelosy) বলেন, ধর্মগুরু দলাই লামার পরম্পরা চলতে থাকবে। কিন্তু চিনের প্রেসিডেন্ট যখন কোথাও যাবেন তখন তাঁকে তাঁর কাজের জন্য কেউ স্বীকৃতি দেবে না। খুব শীঘ্রই একটা পরিবর্তন আসতে চলেছে। এরপরই চিন জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তিব্বতকে চিনের অংশ হিসেবে স্বীকার না করে, তাহলে তারা কঠোর ব্যবস্থা নেবে। যদিও এই হুমকিকে আদৌ আমল দেননি ন্যান্সি পেলোসি।

মার্কিন পার্লামেন্টের সদস্যদের সফর নিয়ে চিন শুরু থেকেই তাদের আপত্তি জানিয়ে এসেছে। আমেরিকাকে হুঁশিয়ারিও দিয়েছে। চিনের ধারণা ভূরাজনৈতিক স্বার্থে তিব্বতকে হাতিয়ার করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরোধিতা করে চলেছে এবং ভারত তার সহযোগী। চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়াং এক দীর্ঘ বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছেন, ‘দলাই লামা মোটেই পুরোপুরি ধর্মগুরু নন। তিনি এক নির্বাসিত ব্যক্তি, ধর্মের আড়ালে চিন-বিরোধী কর্মকাণ্ডে জড়িত এক নির্বাসিত রাজনৈতিক নেতা। আমরা চাই আমেরিকা তাঁর এই চিন-বিরোধী মনোভাব বুঝুক। বিশ্বের কাছে ভুল চিত্র তুলে ধরা বন্ধ হোক।’ চলতি মাসেই চিন ও তিব্বতের মধ্যে সমস্যা সমাধানে মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাস হওয়ার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ভারতে এসেছেন বলে খবর।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...