Saturday, April 4, 2026

ফিফা র‍্যাঙ্কিং-এ অবনতি ভারতের, নামল তিন ধাপ

Date:

Share post:

ফিফা র‍্যাঙ্কিং-এ আরও তিন ধাপ নামলো ভারত। আজই প্রকাশিত হয়েছে ফিফা র‍্যাঙ্কিং। সেখানে দেখা যাচ্ছে ক্রমতালিকায় ভারতের র‍্যাঙ্কিং ১২৪। এশিয়ার দেশগুলির মধ্যে র‍্যাঙ্কিং-এ অবনতি হয়েছে ভারতের। ফিফা র‍্যাঙ্কিং-এ শির্ষে রয়েছে আর্জেন্তিনা। দ্বিতীয়স্থানে রয়েছে ফ্রান্স। তিনে বেলজিয়াম। চতুর্থ স্থানে ব্রাজিল।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হারের কারণে ফিফা র‍্যাঙ্কিং-এ প্রভাব পড়ল ভারতের। গত ডিসেম্বর থেকে ক্রমতালিকায় ক্রমশ পিছিয়ে পরছে ভারত। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ঘরের মাঠে কুয়েতের সঙ্গে ড্র এবং অ্যাওয়ে ম্যাচে কাতারের কাছে হারের জন্যই ভারতীয় দলকে আরও পিছিয়ে যেতে হয়েছে। এশিয়ার দেশগুলির মধ্যে ভারত এখন রয়েছে ২২ নম্বরে। যদিও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হারের পরই বরখাস্ত করা হয় ইগর স্টিম্যাচকে। ২০১৯ সালে ভারতীয় দলের দায়িত্ব নেন স্টিম্যাচ। পাঁচ বছরে ইগরের কোচিংয়ে চারটি খেতাব জেতে ভারত। স্টিম্যাচের কোচিংয়ে গত বছরের জুলাইয়ে ভারত প্রথম একশোয় ঢুকে পড়েছিল ভারতীয়। কিন্তু তারপর থেকে ভারতীয় ফুটবল ক্রমশ পিছোতেই থাকে। শেষ ১২টি ম্যাচের মধ্যে ৯টিতেই হার মানে ভারত।

আরও পড়ুন- প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসন


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...