Thursday, June 11, 2026

আজ সুপার আটের লড়াই শুরু ভারতের, প্রতিপক্ষ আফগানিস্তানের বিরুদ্ধে দল বদলের ইঙ্গিত দ্রাবিড়ের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের সুপার আটের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ আফগানিস্তসান। আর এই ম্যাচে নামার দল বদলের ইজ্ঞিত দিলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। জানালেন, যুজবেন্দ্র চ্যাহাল বা কুলদীপ যাদবের মধ্যে কাউকে খেলানো হতে পারে।

এই নিয়ে ম্যাচের আগে দ্রাবিড় বলেন, “কাউকে বাদ দেওয়া খুব কঠিন। নিউ ইয়র্কে জোরে বোলারদের সাহায্য পাওয়ার মতো পরিস্থিতি ছিল। তবে বার্বাডোজে আলাদা কিছু দরকার। কুলদীপ বা চ্যাহালকে খেলানো হতে পারে। আমাদের দলে অলরাউন্ড দক্ষতার ক্রিকেটার রয়েছে। আটজন ব্যাটারের পাশাপাশি সাত জন বোলার হয়েছে। আমরা ভাগ্যবান।“

এখানেই না থেমে রোহিতদের হেডস্যার আরও বলেন, “ প্রতিটা পরিস্থিতিই একে অপরের থেকে আলাদা। সেভাবেই ভাবতে হবে। ব্যাটিং অর্ডারে নমনীয়তা রাখতেই হবে। পাকিস্তান ম্যাচে আগে অক্ষরকে খেলানো হয়েছিল। বাকি সময় তিন নম্বরে ঋষভ পন্থ খেলেছে। টেস্ট ক্রিকেটে এই নমনীয়তা দেখানো সম্ভব বলে মনে হয় না।“

 

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...