Tuesday, June 9, 2026

পুলিশ সুপারকে তলব! বিচারকের এক্তিয়ার বহির্ভূত কাজে সতর্ক করল হাই কোর্ট

Date:

Share post:

নিজের চেম্বারে এভাবে পুলিশ সুপারকে তলব বিচারকের এক্তিয়ার বহির্ভূত। চাঁচল আদালতের বিচারকের নির্দেশ খারিজ করে জানালেন কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ (Shubhra Ghosh)। মালদহের (Maldah) চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক বার বার নিজের চেম্বারে তলব করছেন। এর বিরুদ্ধে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। তার প্রেক্ষিতেই এই নির্দেশ।অভিযোগ, একটি জামিন সংক্রান্ত মামলায় পুলিশের কাজে অসন্তুষ্ট হন চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক। জেলার পুলিশ সুপারকে তলব করেন তিনি। ১৪ মে, ২০ মে ও ৪ জুন ওই বিচারক তিনটি নির্দেশে মালদহ জেলার পুলিশ সুপারকে ডেকে পাঠিয়েছিলেন বিচারক। কিন্তু হাজিরা না দিয়ে নিম্ন আদালতের সেই বিচারকের বিরুদ্ধেই হাই কোর্টের আবেদন করেন প্রদীপকুমার যাদব। তাঁর অভিযোগ, এক্তিয়ার-বহির্ভূত ভাবে তলব করছেন বিচারক। হাই কোর্টের পর্যবেক্ষণ- পুলিশ সুপারকে যেভাবে ডেকে পাঠিয়ে ছিলেন বিচারক, সেটা তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না। চাঁচল আদালতের বিচারকের নির্দেশ খারিজ করে দেন বিচারপতি ঘোষ (Shubhra Ghosh)। জেলা বিচারক নিয়ে প্রত্যেক জেলায় একটি নজরদারি কমিটি গঠন করা হয়েছে। সেখানে পুলিশ সুপার-সহ জেলা প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছেন। ওই কমিটি বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে নিয়মিত বৈঠক করে। বিচারপতির মতে, অতিরিক্ত বিচারকের কোনও বক্তব্য থাকলে সেখানে জানাতে পারতেন। এ ভাবে পুলিশ সুপারকে তলব তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না। একই সঙ্গে বিচারপতি ঘোষের মন্তব্য, “আদালত আশা করছে, ভবিষ্যতে নিম্ন আদালতের ওই বিচারক তাঁর কাছে বিচারাধীন মামলার ক্ষেত্রে আইনের পথ মেনেই কাজ করবেন।“





Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...