Monday, April 13, 2026

তলানিতে ‘ব্র্যান্ড মোদি’! বারাণসীতেই প্রধানমন্ত্রীর গাড়িতে ছোড়া হল চপ্পল!

Date:

Share post:

ব্র্যান্ড মোদি, মোদি কি গ্যারান্টি, মোদি কা পরিবার- সবটাই অতীত! এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) গাড়ির দিকে ধেয়ে আসছে চপ্পল। তাও আবার তার নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে (Benaras)। যেমন প্রশ্নের মুখে মোদির গ্রহণযোগ্যতা, একইসঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাও।

লোকসভা নির্বাচনে জেতার পরে প্রথমবার নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে গিয়েছিলেন মোদি। রাস্তাতে ব্যারিকেড। মাঝখান দিয়ে ছুটছিল তাঁর কনভয়। রাস্তা দুই ধারে দাঁড়িয়ে থাকা জনতার মধ্যে থেকেই আচমকা একটি চপ্পল এসে পড়ল প্রধানমন্ত্রীর বুলেটপ্রুফ কালো গাড়িতে। সঙ্গে সঙ্গে বনেটের উপর থেকে চটিটি ফেলে দেন গাড়ির সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী। কিন্তু মুহূর্তে ভাইরাল হয়ে যায় মোদিকে লক্ষ্য করে চটি ছোড়ার ভিডিও।

যিনি চপ্পল ছুড়েছেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এত আঁটোসাঁটো সুরক্ষাবলয় থাকা সত্ত্বেও কীভাবে কনভয়ের গাড়ির দিকে কেউ চটি ছুড়লেন!

একইসঙ্গে প্রশ্ন উঠছে মোদির জনপ্রিয়তা নিয়েও। যে ব্র্যান্ড মোদিকে মুখ করে লোকসভা ভোটের নেমেছিল গেরুয়া শিবির, সেটা যে কাজ করেনি নির্বাচনের ফলেই তার কিছুটা প্রমাণ মিলেছিল। আর তাঁর লোকসভা কেন্দ্রেই গাড়িতে চপ্পল ছোড়ার ঘটনা প্রমাণ করে দিল তলানিতে ঠেকেছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা।

আরও পড়ুন- যানজটের সমাধানে বিশ্বমানের এলিভেটেড করিডর কোনা এক্সপ্রেসওয়েতে, শীঘ্রই শুরু কাজ

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...