Thursday, June 25, 2026

নিট ও নেটের প্রশ্নে দুর্নীতির দায় স্বীকার শিক্ষামন্ত্রীর! উচ্চ পর্যায়ের কমিটি গড়ার আশ্বাস

Date:

Share post:

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট বাতিল করা প্রসঙ্গে সরকারের গাফিলতির দায় স্বীকার করে নিয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর দাবি,উচ্চস্তরের কমিটি তৈরি করে এই বিষয়ে তদন্ত করা হবে। সরকারের কাছে যে পড়ুয়াদের স্বার্থই অগ্রাধিকার পাবে সেকথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ”আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে সরকার পড়ুয়াদের স্বার্থরক্ষায় দায়বদ্ধ। এবিষয়ে কোনও রকম আপস করা হবে না। নিট পরীক্ষার ক্ষেত্রে বলতে পারি, বিহার সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছি আমরা। আমাদের বিস্তারিত রিপোর্ট পাঠাবে পাটনা পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী অসঙ্গতি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ। একথা বলতে পারি, জোরালো প্রমাণ পেলে কোনও অপরাধীই নিষ্কৃতি পাবে না। পড়ুয়াদেরই ভবিষ্য়ৎই আমাদের অগ্রাধিকার।’

 

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...