Monday, April 6, 2026

বন্দে ভারতের খাবারে আরশোলা, ফের পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় রেল

Date:

Share post:

কখনও ট্রেন দুর্ঘটনা (Train accident), কখনও লাইন সম্প্রসারণের কাজের জেরে সমস্যায় রেলযাত্রীরা। সিগন্যালিং সমস্যায় নিত্যদিন গাড়ি লেট। একে তো যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে, তার উপর আবার সেমি হাইস্পিড ট্রেনে জঘন্য পরিষেবা। ভারতীয় রেলের বর্তমান ছবিটা দেখে ছি ছি করছে সকলে। এর মধ্যেই আবার বন্দে ভারত এক্সপ্রেসের (Cockroach in Vande Bharat Express food) খাবারে মিলল আরশোলা। এত অব্যবস্থা! ভারতীয় রেলের (Indian Railways) গৌরব বাড়াচ্ছে বলে যে ট্রেনের উদ্ভোধন করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi), এই তার আসল চেহারা। নেটিজেনরা রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এই ঘটনায়। ব্যঙ্গ করে কেউ কেউ বলেছেন, আসলে ‘প্রাণীজ প্রোটিন’ বলে খাবারের সঙ্গে আরশোলা দেওয়া হয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে অভিযোগের শেষ নেই। কিছুদিন আগেই দেখা যায় মোদি সরকারের গর্বের সেমি হাইস্পিড ট্রেনের ছাদ থেকে জল পড়ছে, এসি কামরায় ছাতা মাথায় যাত্রীরা। খাবারে আরশোলা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও এই ঘটনার দেখা মিলেছে।বিদিত ভারসনে নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে জানান “গত ১৮ জুন ভোপাল থেকে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) চেপে আগ্রা যাচ্ছিলেন আমার কাকু-কাকিমা। তাঁদের খাবারের মধ্যে একটি আরশোলা পাওয়া গিয়েছে।” সেই খাবারের ছবিও শেয়ার করে ভারতীয় রেলকে ট্যাগ করে তিনি এই ঘটনার বিরুদ্ধে রেলের কঠোর পদক্ষেপের দাবি করেন।

প্রশ্ন উঠতে শুরু করেছে, এই যদি পরিষেবার নমুনা হয়, তাহলে বন্দে ভারত নিয়ে গর্ব করা কি আদৌ শোভা পায় ভারতীয় রেলের!

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...