Saturday, June 20, 2026

নজরে স্কুল পড়ুয়াদের নিরাপত্তা, কড়া নির্দেশিকা জারি পরিবহন দফতরের 

Date:

Share post:

স্কুল পড়ুয়াদের (students) নিরাপত্তা (Safety) নিয়ে এর আগে বহুবার দফায় দফায় স্কুল বাস মালিক, অভিভাবক, পুলকার চালক পুলিশের সঙ্গে বৈঠক করেছে রাজ্য পরিবহন দফতর (Transport Department West Bengal)। এবার কিভাবে গাড়ি চালাতে হবে বা কী কী ব্যবস্থা রাখতে হবে, অভিভাকদেরই বা কী কী বিষয় সচেতন হতে হবে সেই নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করল পরিবহন দফতর। ওই নির্দেশিকায় বলা হয়েছে, গাড়ির মালিকদের বৈধ কাগজ, ফিটনেস, লোকেশন ট্র‍্যাকিং ডিভাইস সঙ্গে রাখতে হবে। গাড়িতে হাত মাথা না যাতে বের করা যায় সেই জন্য সুরক্ষিত দরজা জানলা, বাইরে থেকে দৃশ্যমান কাচ, পর্যাপ্ত আলো, ব্যাগ রাখার জায়গা, সিটবেল্টের ব্যবস্থা, ফার্স্ট এইড বক্স, আগুন যাতে না লাগে তার ব্যবস্থা রাখতে হবে।

ইতিমধ্যে প্রতি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গাড়ির কাগজপত্র ও যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করাতে হবে। অভিভাবকদের জন্য বলা হয়েছে, গাড়ির মালিক ও ড্রাইভারদের পরিচয় পত্র ও ফোন নাম্বার নিজেদের কাছে রাখতে হবে। প্রয়োজনে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র অভিভাবকের সংগ্রহে রাখতে হবে।

এবিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, আমাদের এর আগে বহুবার মিটিং হয়েছে। আমাদের অগ্রাধিকার শিশুরা যাতে নিরাপদ ভাবে স্কুলে যাতায়াত করতে পারে। এই বিষয়ে তাই অভিভাবকদের পাশাপাশি স্কুল বাস কর্তৃপক্ষকেও নির্দেশিকা দেওয়া হয়েছে। এই নির্দেশিকা মেনে তাদের চলতে হবে অন্যথায় আইনত ব্যবস্থা নেওয়া হবে।


Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...