Tuesday, June 23, 2026

‘কৃষিজীবী’ প্রসন্নর কোটি কোটির সম্পত্তি! বিস্মিত ইডি

Date:

Share post:

নিয়োগ মামলায় গ্রেফতার মিডলম্যান প্রসন্ন রায়ের জমি সংক্রান্ত দাবি নস্যাৎ করে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ৯১টি সংস্থার নামে যে জমি রয়েছে, তাতে চাষবাসের দাবি করেছিলেন প্রসন্ন। ইডি-র দাবি ওই জমিতে কখনও চাষ হয়নি। যদিও এখনও প্রসন্নর বিভিন্ন অ্যাকাউন্টের ২৬ কোটি টাকার উৎসের পিছনে ওই সব জমিতে কলা থেকে ক্যাপসিকামের মতো সবজি চাষকেই দেখাতে হয়েছে ইডি-র।

এপর্যন্ত প্রসন্ন রায় ও তাঁর ঘনিষ্ঠদের প্রায় ২৫০ টি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে ইডি। এই অ্যাকাউন্টগুলিতে প্রায় ৭২ কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। নিয়োগ মামলার টাকা সরাতেই এভাবে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা রাখা হয়েছিল। সেগুলি মারফৎ লেনদেন হত, দাবি ইডির।

সেই সঙ্গে এই টাকার উৎস দেখাতে ব্যবহার করা হয়েছে প্রসন্নর ৯১টি সংস্থার নামে কেনা জমি। একটা বিপুল পরিমাণ জমি এই ৯১ টি সংস্থার নামে রয়েছে। কোনও আইন না ভেঙেই সেই সংস্থাগুলির নামে জমি কেনা হয়েছিল। তবে তাতে চাষ হয়নি বলে দাবি ইডির। যদিও চার্জশিটে প্রসন্ন কী কী চাষ করেছেন সেগুলি উল্লেখ করেছেন। তা থেকেই ২৬ কোটি টাকা আয় বলেও তাঁর দাবি। এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিংহের সঙ্গে যুক্ত প্রধান মিডলম্যান প্রসন্ন বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...