Friday, April 3, 2026

বহুতলের ছাদের কার্নিশ ধরে ঝুলে রিল বানালো কিশোরী, শাস্তির দাবিতে তোলপাড় সমাজমাধ্যম

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করাটা নেশার মতো হয়ে গিয়েছে বর্তমান প্রজন্মের কাছে। এই রিল তৈরি করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তারপরও সচেতন হয়নি বর্তমান প্রজন্ম। সম্প্রতি এমনই আরও একটি ঘটনা প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, পুরনো একটি বহুতলের খোলা ছাদে দুই তরুণ এবং এক কিশোরীকে। প্রায় ১০০ ফুট নীচে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে দুরন্ত গতীতে একের পর এক গাড়ি ছুটে চলেছে। হঠাৎই দেখা গেল, খোলা ছাদের একেবারে ধারে উপুড় হয়ে শুয়ে রয়েছেন এক তরুণ।

এরপরের দৃশ্যের জন্য তৈরি ছিলেন না কেউই। হঠাৎই দেখা গেল এক কিশোরী সেই খোলা ছাদের ধারে এল। তার পর কার্নিশ ধরে ঝুলে পড়ল। উপুড় হয়ে শুয়ে থাকা তরুণ কিশোরীর ডান হাত ধরলেন। কার্নিশ ছেড়ে দিয়ে ওই তরুণের হাত ধরে শূন্যে ঝুলে পড়ল।তাদেরই অপর এক সঙ্গী এই গোটা কাণ্ডের ভিডিয়ো রিল তৈরি করছিলেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই এই ধরনের ঝুঁকি নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।
যদিও ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। পুণের এই ঘটনার ভিডিয়োটি দেখে সবাই শিউরে উঠেছেন। কেননা, একচুল এ দিক-ও দিক হলেই সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছিল নীচে!

প্রশ্ন উঠেছে, জীবনের ঝুঁকি আছে জেনেও কী ভাবে এমন রিল তৈরি করার জন্য ঝাঁপালেন ওই তরুণী? এর বিরুদ্ধে কেন কোনও কড়া ব্যবস্থা নেওয়া হবে না? কেন এই তরুণ প্রজন্ম রিল বানানোর নেশায় এই ধরনের কাজ করছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুণে পুলিশকে ভিডিয়োটি ট্যাগ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে। সবারই মত, ব্যবস্থা না নিলে ঝঁুকি নেওয়ার প্রবণতা বাড়তেই থাকবে।

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...