Saturday, April 4, 2026

মেহেন্দির রাতেই আলোর মালায় সাজলো সোনাক্ষীর বাড়ি, বিয়ের পরই ধর্ম পরিবর্তন নায়িকার!

Date:

Share post:

চার হাত এক হওয়া আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। বলিউডের হাইপ্রোফাইল দিয়ে ঘিরে এই মুহূর্তে মায়ানগরীতে তুমুল উন্মাদনা। ২৩ জুন, রবিবারই সোনাক্ষী-ইকবাল (Sonakshi Sinha Zahir Iqbal wedding) গাঁটছড়া বাঁধবেন। মিঞাঁ-বিবি বিয়ে নিয়ে মুখ না খুললেও বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে যে হবু জামাইকে কাছে টেনে নিয়েছেন আসানসোলের সাংসদ। বিয়ের আগেই নাকি জাহিরের বাড়িতে ঢুঁ মারছেন সোনাক্ষী। সূত্র বলছে, গত রবিবারও সারাটা দিন হবু শ্বশুর বাড়িতে কাটিয়েছেন ‘দাবাং’ নায়িকা। জাহিরের বাবা নাকি হবু বৌমাকে ধর্ম পরিবর্তনের কথাও বলেছেন। কিন্তু অভিনেত্রী কি সেই পথে হাঁটবেন? সোনাক্ষী মুখে কুলুপ আটলেও নীরবতা ভাঙলেন শত্রুঘ্ন সিনহার সম্বন্ধী ইকবাল রতনসি।

শুক্রবার রাতেই হয়ে গেল সোনাক্ষী-জাহিরের জমজমাট মেহেন্দি অনুষ্ঠান। অনেকদিন পর কোন বলিউড সেলিব্রেটির বিয়ের আসর মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে, তাই বেশ খুশি বিনোদুনিয়া। ডেস্টিনেশন ওয়েডিং-এর চক্করে সাম্প্রতিককালে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে যতজন অভিনেতা বিয়ে করেছেন সকলেই নিজের শহর ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছিলেন। সোনাক্ষী সিনহা ব্যতিক্রমী। প্রথমে শোনা গিয়েছিল, খুব ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়েই নাকি বিয়ে করবেন তারকা। কিন্তু খবর তো আর চাপা থাকে না। তাই সূত্র বলছে, মুম্বইয়ে এক পাঁচতারা হোটেলেই হবে সব বিয়ের অনুষ্ঠান।ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাকেই সেজে উঠবেন সোনাক্ষী, মণীশ মালহোত্রার ডিজাইন করা গলাবন্ধ কুর্তায় বিয়ের আসরে হাজির হবেন জাহির ইকবাল। তবে চমক দিতে চলেছেন সলমন খান। তিনি নাকি তাঁর প্রিয় নায়িকার বিবাহ বাসরে বিশেষ পারফরম্যান্স উপহার দেবেন অতিথিদের। কিন্তু বিয়ের পরে নায়িকার ধর্ম পরিবর্তনের জল্পনা যেন এসবের মাঝে চাপা পড়ছে না। শ্বশুর মশাই কি সত্যিই সোনাক্ষীকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছেন? যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে ইকবাল রতনসি জানান, ‘‘আমি মানবতায় বিশ্বাসী। হিন্দুরা ভগবান বলে আর মুসলমানরা আল্লাহ বলে। কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ। আমার আশীর্বাদ জাহির ও সোনাক্ষীর সঙ্গে রয়েছে। এই বিয়েতে দুটো হৃদয়ের মিলন হবে এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...