Friday, April 3, 2026

শ্রাচী রাঢ় টাইগার্সকে হারিয়ে থ্রিলার জিতল হাওড়া, কপাল খুলল অভিষেক পোড়েলের টিমের! সেমিতে কলকাতা টাইগার্স

Date:

Share post:

উদ্বোধনী বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ চার সেমিফাইনালিস্ট পেয়ে গেল। প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল স্ম্যাশার্স মালদা। এরপর ঋদ্ধিমান সাহার রাশমি মেদিনীপুর উইজার্ডসও সেমিফাইনাল নিশ্চিত করে। তৃতীয় দল হিসেবে শেষ চারে গিয়েছিল মুর্শিদাবাদ কিংস। চতুর্থ দল কে হবে, এই নিয়ে ছিল জটিল অঙ্ক। এ দিন ইডেনে মুখোমুখি হয়েছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ও শ্রাচী রাঢ় টাইগার্স। যদিও রুদ্ধশ্বাস ম্যাচ জিতেও লাভ হল না হাওড়া ওয়ারিয়র্সের। তাদের জয়ে সেমিফাইনালে পৌঁছে গেল অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স।
বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে হাইস্কোরিং এবং রুদ্ধশ্বাস ম্যাচ দেখল ইডেন গার্ডেন্স। টুর্নামেন্টে এখনও অবধি সবচেয়ে আকর্ষণীয় ম্যাচও বলা যায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রাচী রাঢ় টাইগার্স। হাওড়া ওয়ারিয়র্স বিধ্বংসী ব্যাটিং করে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৫ রান করে হাওড়া। পঙ্কজ শ ৩৩ বলে ৫৫, সক্ষম চৌধুরী ৩৮ বলে ৫৪ এবং অভিষেক দাস মাত্র ২১ বলে ৪৭ রান করেন। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে প্রতিপক্ষকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হত হাওড়াকে।
রান তাড়ায় অনবদ্য খেলে রাঢ় টাইগার্সও। জয়ের দরজায় পৌঁছে গিয়েছিল তারা। শেষ অবধি ১ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। যদিও তাদের সেমিফাইনালে ওঠার লক্ষ্য পূরণ হয়নি। হাওড়া ওয়ারিয়র্সের ঝুলিতে ৭ ম্যাচে ৮ পয়েন্ট। অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন কলকাতা টাইগার্সেরও একই পয়েন্ট। দু-দলের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে কলকাতা টাইগার্স। আর সেই ভিত্তিতেই অনুষ্টুপ মজুমদারের নেতৃত্বাধীন হাওড়াকে ছাপিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেন অভিষেক পোড়েলরা।

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...