Saturday, April 4, 2026

রাজ্যপালের ডাকে রাজভবনে যাবেন না সায়ন্তিকা! বাড়ল শপথ জটিলতা

Date:

Share post:

লোকসভার সঙ্গেই রাজ্যের দুই কেন্দ্রে বিধানসভা কেন্দ্র বরানগর ও ভগবানগোলায় উপনির্বাচন হয়েছে। দুটি আসনেই জিতেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। কিন্তু ফলাফল বের হওয়ার পর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও শপথ নিতে পারেননি নবনির্বাচিত দুই বিধায়ক। যা নিয়ে নতুন করে রাজ্য-রাজ্যপাল সংঘাত শুরু হয়েছে। রাজ্যপালের সবুজ সঙ্কেত না মেলায় দুই বিধায়কের শপথ আটকে আছে। ফলে উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে।

এরই মধ্যে বরানগরের নতুন নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee) আগামী ২৬ জুন রাজভবনে ডেকেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যদিও ভগবানগোলার রেয়াত হোসেন সরকার এখনও পর্যন্ত রাজভবনের তরফে কোনও আমন্ত্রণ পাননি। আর আমন্ত্রণ পেলেও সরাসরি বিধায়কদের রাজভবনে না যাওয়ার অবস্থান নিচ্ছে তৃণমূল।

এদিকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করে পাল্টা চিঠি দিয়ে রাজ্যপালকে ‘সাংবিধানিক নিয়ম’ স্মরণ করিয়ে দিয়েছেন। এই দড়ি টানাটানির মধ্যেই আগামী ২৬ তারিখ রাজভবনে সায়ন্তিকাকে (Sayantika Banerjee) ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। সায়ন্তিকা অবশ্য স্পষ্ট জানিয়েছেন, তিনি রাজভবনে যাবেন না। তাঁর কথায়, “উপনির্বাচনের ক্ষেত্রে সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেন রাজ্যপাল। কিন্তু তা না করে, বিধানসভাকে কিছু না জানিয়ে সরাসরি আমাকে চিঠি পাঠানো হয়েছে। তবে ভগবানগোলার বিধায়ককে কোনও চিঠি পাঠানো হয়নি বলেই শুনেছি। সেখানে আমি একা কেন যাব? আমি যাব না।” অন্যদিকে রেয়াতের বলছেন, “শপথ গ্রহণের জন্য এখনও আমি কোনও ডাক পাইনি। তিন সপ্তাহ পরেও শপথ না নিতে পারা গণতন্ত্রের পক্ষে শুভ নয়।বিধানসভার বিষয়ে স্পিকার যা বলবেন, তা-ই করব।”

আরও পড়ুন: ৩৫ বছর পর সিঙ্গুরে সমবায় নির্বাচনে সিপিএমকে শূন্য করল তৃণমূল

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...