Saturday, April 4, 2026

জাল গোটাচ্ছে STF, গ্রেফতার আরও এক ‘শাহাদত’ সদস্য

Date:

Share post:

বাংলার বিভিন্ন এলাকায় বাংলাদেশের জঙ্গি সংগঠন ‘শাহাদত’ মডিউলের সদস্যদের ছড়িয়ে পড়ার আগেই রাজ্যের মানুষকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে তৎপর রাজ্য পুলিশ। একটিও সূত্র তাঁরা কোনওভাবেই ছাড়ছেন না। শাহাদত মডিউলের জঙ্গি হাবিবুল্লাহকে গ্রেফতারের পরেই সেই সব সূত্র পাওয়া শুরু রাজ্য পুলিশের এসটিএফের। সেইসূত্র ধরেই মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হল হারেজ শেখ নামে এক যুবককে।

কাঁকসার পানাগড় থেকে গ্রেফতার করা হয়েছিল হাবিবুল্লাহ নামে এক কম্পিউটার সায়েন্সের পড়ুয়াকে। তাঁকেই জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় হারেজ শেখকে। হারেজের বাড়ি নদিয়ার নবদ্বীপে। তবে এই জঙ্গি সংগঠনের তাঁর ভূমিকা কী ছিল তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। তবে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখত। সেই অ্যাপের উৎস কোথায় তা নিয়েও এবার তদন্ত চালাবেন আধিকারিকরা। এই অ্যাপ সম্পর্কে তথ্য পাওয়া গেলে সংগঠনের উদ্দেশ্য নিয়ে আরও নিশ্চিত হতে পারবে এসটিএফ।

মঙ্গলবার হারেজকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...