Saturday, March 14, 2026

ফের অশান্ত কেনিয়া! সংসদে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৫, ভারতীয়দের জন্য জারি সতর্কতা 

Date:

Share post:

মূল্যবৃদ্ধি ও বেকারত্ব সমস্যা তো ছিলই। এবার সেই তালিকায় যোগ হল নয়া অশান্তির। প্রাকৃতিক দুর্যোগের জেরে করের বোঝা লাফিয়ে বাড়তেই বড়সড় বেকায়দায় সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কেনিয়ার (Keniya) সংসদের (Parliament) একাংশে আগুন ধরিয়ে দেওয়া দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইতিমধ্যে পুলিশের গুলিতে পাঁচ প্রতিবাদী মারা গেছেন বলে খবর। পাশাপাশি আহতের সংখ্যা ইতিমধ্যে দুশো ছাড়িয়েছে।

সূত্রের খবর, কেনিয়ার সংসদের একাংশে আগুন লাগানোর কথা জানা গিয়েছে। সেদেশের প্রধান খাদ্য রুটির উপরে চাপানো হয়েছে ১৬ শতাংশ কর। এরপর থেকেই শুরু হয় প্রতিবাদ। কিন্তু মঙ্গলবার বিক্ষোভ চরম আকার ধারণ করে। এদিন বিক্ষোভকারীদের এক অংশ প্রবেশ করে সংসদে। তারাই আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে কেনিয়ায় বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভারতীয় দূতাবাসের তরফে সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া এক স্থান থেকে অন্যত্র যেতে নিষেধ করা হয়েছে তাঁদের।

কেনিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, ‘‌পরিস্থিতির কথা বিবেচনা করে কেনিয়ায় অবস্থিত ভারতীয়দের সাবধানে থাকার বার্তা দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া অন্যত্র যাবেন না। উত্তপ্ত এলাকা শান্ত না হওয়া অবধি এড়িয়ে চলুন।’‌

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...