Thursday, March 5, 2026

ডুবন্ত মানুষকে উদ্ধারের দক্ষতা দেখাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন রিষড়ার লাইফ সেভার সাঁতারু মনোজিৎ

Date:

Share post:

সুমন করাতি: ডুবন্ত অবস্থায় মানুষকে উদ্ধার করার দক্ষতা দেখাতে সুদূর অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন রিষড়ার তরুণ প্রতিভাবান সাঁতারু তথা লাইফ সেভার মনোজিৎ ঢেঁকি। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ভারত থেকে মোট ১৫ জন প্রতিযোগী সেখানে সুযোগ পেয়েছেন। বাংলা থেকে দু’জন। তাদের মধ্যেই একজন মনোজিৎ। জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় একাধিকবার অংশ নেওয়া মনোজিত প্রাক্তন সেনাকর্মী সুদীপ্ত নন্দীর কাছে লাইফ সেভিংয়ের প্রশিক্ষণ নেন। এরপর রাজ্যে স্তরে অংশ নিয়ে সফল হওয়ায় মেলে জাতীয় স্তরে সুযোগ।
সম্প্রতি ভাইজাগে অনুষ্ঠিত সেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে অস্ট্রেলিয়ার টিকিট পকেটে পড়েন মনোজিৎ। অস্ট্রেলিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মোট ৫০ টি দেশের ৫০০০ প্রতিযোগী অংশ নেবেন। এখন জোরকদমে তারই প্রস্তুতি চলছে মনোজিতের। দিনরাত এক করে জলে নেমে মানুষ বাঁচানোর প্রশিক্ষণ চলছে। অস্ট্রেলিয়ায় ভাল ফল করার পাশাপাশি বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করাই এখন তার প্রথম লক্ষ্য।

সুদীপ্ত জানান, সাঁতার জানলেই ডুবন্ত কাউকে উদ্ধার করা সহজ নয়। তার জন্যই প্রয়োজন লাইফ সেভিং প্রশিক্ষণের। বিষয়টিকে জনপ্রিয় করে তোলা এবং ভাল লাইফ সেভার তৈরি করাই প্রতিযোগিতার উদ্দেশ্য। বাংলা কিংবা আমাদের দেশে এই প্রতিযোগিতার এখনও চল না থাকলেও বিদেশে যথেষ্ট জনপ্রিয় বলেই জানান তিনি।

 

spot_img

Related articles

আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস...

ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

দোরগোড়ায় নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (C V...

কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত! রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাঞ্জাবি ইউটিউবার 

কানাডার মাটিতে ফের রহস্যজনকভাবে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত। এবার অন্টারিও প্রদেশে নৃশংসভাবে খুন করা হলো জনপ্রিয় পাঞ্জাবি...

বইয়ের নেশায় কাটুক মোবাইল আসক্তি, অভিনব পদক্ষেপ টাকি হাউসের 

সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের যুগলবন্দিতে শৈশব আজ স্ক্রিন টাইমে আবদ্ধ। প্রাপ্তবয়স্করাও সেই একই নেশায় বুঁদ। মোবাইল গেমের ফাঁদে...