Friday, April 3, 2026

গোল শোধ করেও বিদায় নিল পোল্যান্ড, ডাচদের হারাল অষ্ট্রিয়া

Date:

Share post:

শেষ চারে যেতে হলে জয় ছাড়া কোনও উপায় ছিল না। মাস্কম্যানের গোলও শোধ করে। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হল না। ড্র করে বিদায় নিতে হল পোল্যান্ডকে। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পোল্যান্ড। প্রথম ম্যাচে চোটের জন্য ক্যাপ্টেন রবার্ট লেওয়ানডস্কিকে পায়নি পোল্যান্ড। ডাচদের বিরুদ্ধে এগিয়ে থেকেও হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন ফিরলেও অস্ট্রিয়ার কাছে হারতে হয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততেই হত। সেটা শেষপর্যন্ত হল না। এ বারের ইউরোতে অভিযান শেষ রবার্ট লেওয়ানডস্কিদের। গ্রুপ ডি আর এক ম্যাচে রুদ্ধশ্বাস জয় অস্ট্রিয়ার। গ্রুপ সেরা হয়েই শেষ ষোলোয় পৌঁছে গেল অস্ট্রিয়া। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে নেমেছিল পোল্যান্ড। লেওয়ানডস্কিদের কাছে মরণ বাঁচণ ম্যাচ। শেষ হল ১-১ ব্যবধানে। দুটোই পেনাল্টি গোল। ম্যাচের ৫৬ মিনিটে কিলিয়ান এমবাপের পেনাল্টি গোলে এগিয়ে যায় ফ্রান্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাকে গুরুতর চোট পেয়েছিলেন এমবাপে। সে কারণেই প্রোটেকটিভ মাস্ক পরে খেলতে হচ্ছে তাঁকে। ৭৯ মিনিটে রবার্ট লেওয়ানডস্কির পেনাল্টিতে গোল শোধ করে পোল্যান্ড। তাতেও লাভ হয়নি। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে বিদায়।

ফ্রান্সের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে হেরেছিল অস্ট্রিয়া। পুরো ম্যাচে দাপট ছিল তাদেরই। তবে আত্মঘাতী গোলটাই যাবতীয় লড়াই শেষ করে দেয়। সেই ধাক্কা থেকে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রিয়া। গত ম্যাচে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছিল পোল্যান্ডকে। শেষ ম্যাচ আরও রুদ্ধশ্বাস। শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমেছিল অস্ট্রিয়া। ৩-২ ব্য়বধানে জিতে গ্রুপ সেরা।ম্যাচের ৬ মিনিটে ডনেল মালেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে কামব্যাক ডাচদের। শুরুতেই সমতা ফেরান কোডি গাকপো। ৫৯ মিনিটে রোমানো শিমিডের গোলে ফের লিড নেয় অস্ট্রিয়া। কিন্তু এ বারও সমতা ফেরায় নেদারল্যান্ডস। ৭৫ মিনিটে গোল মেম্ফিস ডিপের। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৮০ মিনিটে অস্ট্রিয়ার জয়সূচক গোল করেন মার্শেল সাবিৎজার। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রিয়া। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোয় ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে বেস্ট থ্রি টিম হিসেবে শেষ ষোলোয় নেদারল্যান্ডসও।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...