Friday, April 3, 2026

চরমে জাতিগত অসাম্য, মোদি সরকারের ‘বিকাশে’ দেশের ৯০ শতাংশ কোটিপতিই উচ্চবর্ণের!

Date:

Share post:

মুখেই শুধু সব কা বিকাশের স্লোগান, কিন্তু বাস্তবে যে তা কত বড়সড় ‘জুমলা’ তার পর্দাফাঁস করল এক সমীক্ষার রিপোর্ট (Report)। তৃতীয়বার শরিকদের কাঁধে ভর করে কোনওরকমে সরকার গঠন করেছে বিজেপি (BJP)। আর প্রধানমন্ত্রীর আসনে বসে একের পর এক বাউন্সারে এবার মাথা বাঁচানো দায় মোদি সরকারের (Modi Govt)। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে দেশের প্রায় ৯০ শতাংশ কোটিপতিই উচ্চবর্ণের। ওই তালিকায় তফসিলি উপজাতির কোনও ভাগই নেই। বিহারের একটি সমীক্ষা রিপোর্টেও এধরনের জাতিগত অসাম্যের বিষয়টি প্রকট হয়েছে। আচমকা এমন রিপোর্ট সামনে আসতেই মোদি সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের মতে, মোদির টার্গেট শুধুমাত্র দেশের উচ্চবর্ণের মানুষকেই কোটিপতি করা। নিম্নবর্ণের কোনো মানুষকেই সেই তালিকায় জায়গা দেওয়া সম্ভব নয় কিন্তু ভোট আসলেই সেই সংখ্যালঘুদের তোষণ করতে উঠেপড়ে লাগে মোদি সরকার। যা এই রিপোর্টে স্পষ্ট।

‘টুওয়ার্ডস ট্যাক্স জাস্টিস অ্যান্ড ওয়েলথ রিডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া’ শীর্ষক রিপোর্টে ভারতে সম্পদ বণ্টনের ক্ষেত্রে এই জাতিগত বৈষম্যের তারতম্যের বিষয়টি উঠে এসেছে। রিপোর্টে দেখা যাচ্ছে, দেশের মোট সম্পদের ৪০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে উচ্চবর্ণের এক শতাংশ মানুষের হাতে। যা ভারতের ‘ক্রমবর্ধমান বৈষ্যমের’ দিকেই ইঙ্গিত করছে। রিপোর্টে জনসংখ্যার বিন্যাসের ভিত্তিতে ভারতের কোটিপতিদের ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিগত বৈষম্যের একটি স্বচ্ছ ছবি তুলে ধরা হয়েছে। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ২০০৮ সালে ভারতে উচ্চবর্ণের কোটিপতি ছিলেন ৮৮.৬০ শতাংশ। সেখানে অন্যান্য অনগ্রসর শ্রেণির হার ছিল মাত্র ১০.৪০ শতাংশ।

২০১৮ সালে এই পরিসংখ্যান ছিল যথাক্রমে ৮১.৭০ শতাংশ এবং ১৪.৪০ শতাংশ। তার ঠিক দুবছর ঘুরতে না ঘুরতেই ২০২০ সালে কোটিপতির ক্ষেত্রে উচ্চবর্ণের প্রতিনিধিত্ব বেড়ে দাঁড়ায় ৮৪.৩০ শতাংশ। সেখানে অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধিত্ব কমে হয় ১১.৬০ শতাংশ। ২০২২ সালে এই অঙ্ক দাঁড়ায় যথাক্রমে ৮৮.৪০ শতাংশ এবং ৯ শতাংশ।

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...